অসমে লক্ষ্য ‘হ্যাটট্রিক’, কেরলে পরিবর্তন করতে পারবে বিজেপি? শুরু ভোটগ্রহণ

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ রাজ্যের মধ্যে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং দক্ষিণ ভারতের কেরলের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। অসমে ‘হ্যাটট্রিক’ ও কেরলে উত্থানের লক্ষ্যে বিশেষ নজর দিয়েছে বিজেপি। এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে হবে উপনির্বাচনও। পিনারাই বিজয়নের রাজ্যে হবে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? সেই দিকেই বিশেষ নজর থাকবে সকলে।

পাঁচ রাজ্যের মধ্যে এই দফার নির্বাচনের কেন্দ্রবিন্দুতে রয়েছে অসম। প্রতিশ্রুতি ও আশ্বাসের বন্যার মধ্যে দিয়েই মঙ্গলবার উত্তরপূর্বের এই রাজ্যে নির্বাচনী প্রচার শেষ হয়। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বাস্তবায়ন, দুই লক্ষ কর্মসংস্থান, অবৈধ অনুপ্রবেশকারীদের বহিষ্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ এবং দুটি এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ভোটের আগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে উঠেছে রাজনৈতিক মহলের অন্দরে ঝড়। কংগ্রেস অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপির বিরুদ্ধে ‘ঘৃণার রাজনীতি’ ছড়ানোর অভিযোগ এনেছে। পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মাকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে অভিযোগ তুলেছে যে, তাঁর স্ত্রীর কাছে একাধিক পাসপোর্ট রয়েছে এবং বিদেশে তাঁর অগাধ সম্পত্তি রয়েছে। এই প্রেক্ষাপটে বিরোধীরা হেমন্ত বিশ্ব শর্মার পরিবারের আর্থিক লেনদেন খতিয়ে দেখার জন্য তদন্তের দাবি জানিয়েছে। সেই আবহে অসমে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আরও পড়ুন: ‘নৈতিকভাবে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান’, জ্ঞানেশের কমিশনকে নিশানা অখিলেশের

প্রসঙ্গত, তিন বিধানসভাতেই এক দফায় ভোটগ্রহণ হচ্ছে। এই তিনটি রাজ্যের ফলাফল ৪ মে ঘোষণা করা হবে। একই দিনে বাংলা ও তামিলনাডুর  ফলাফলও প্রকাশিত হবে। বাংলায় ভোট হবে যেখানে ২৩ ও ২৯  এপ্রিল দুই দফায়। তামিলনাডুতে ভোট হবে ২৩ মে এক দফায়। অসমে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। কেরলে ৮৯০, অসমে ৭২২ এবং পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার