একই ওয়ার্ডে ভাঙাচোরা রাস্তা নিয়ে ক্ষোভ, বিজেপি কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থায় অতিষ্ঠ হয়ে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। নদীয়ার শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কাউন্সিলরের সামনেই ভোট বয়কটের ডাক দেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে এই ওয়ার্ডের একাধিক রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তা বলতে কার্যত ভাঙাচোরা, খানাখন্দে ভরা পথ। সামান্য বৃষ্টি হলেই জমে হাঁটু সমান জল, ফলে প্রতিদিনের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিসগামী মানুষ সকলেই সমস্যায় পড়ছেন। বহু মানুষ রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন, এমনকি কারও কোমর বা পা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে মহিলা-পুরুষ নির্বিশেষে সবাই মিলে বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের সাফ কথা, “এই অবস্থায় আর ভোট নয়, আগে উন্নয়ন চাই।” ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দেন তাঁরা। স্থানীয় বাসিন্দা বিশাখা সর্দার বলেন, “আমরা ২৫ বছর ধরে এখানে থাকছি। নিজেরাই রাস্তায় ঘ্যাঁস ফেলে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেছি। কিন্তু বৃষ্টি হলেই জল জমে যায়, চলাফেরা করা যায় না। বিষয়টি কাউন্সিলরকে জানালে তিনি বলেন, ধীরে ধীরে কাজ হবে।” 

তিনি আরও জানান, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোনও টোটো ঢুকতে পারে না। জরুরি পরিস্থিতিতে গর্ভবতী মহিলাদের নিয়ে যাওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অন্য বাসিন্দাদের অভিযোগ, স্টেশন সংলগ্ন এমন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার এই বেহাল দশা অগ্রহণযোগ্য। তাঁদের বক্তব্য, “যে উন্নয়নের কথা শুনি, তা বাস্তবে দেখতে পাই না। এবার উন্নয়ন দেখেই ভোট দেব।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস। তিনি বলেন, “এই পরিস্থিতির কথা আমি দলকে জানিয়েছি। দলীয় নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি নিয়ে পরে পদক্ষেপ করা হবে।” তিনি আরও যোগ করেন, “মানুষ যদি মনে করেন আমাকে ভোট দেবেন, তাহলে দেবেন, না হলে দেবেন না।”

আরও পড়ুন: দিল্লি-হরিয়ানা-রাজস্থানের মাটিতে বিপজ্জনক মাত্রায় সীসা, বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং রাজনৈতিক  তর্কবিতর্কের মাঝে সাধারণ মানুষের দুর্ভোগই যে সবচেয়ে বড় বাস্তবতা, তা স্পষ্ট হয়ে উঠছে শান্তিপুরের এই ঘটনায়। 

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি