‘ভোটের পর গণতান্ত্রিক পদ্ধতিতে বদলা নেবই’, বারাসত থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : ভোটের পর বদলা আমি নেবই। বারাসতের কাছারী ময়দানের জনসভায় এইভাবে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  ব্রিগেড ও হাওড়ার ঘটনার বদলা নেওয়া হবে ভোটের পরে। ব্রিগেডের  মাঠে চিকেন প্যাটিস নিয়ে যাওয়ার জন্য হকারকে মারধর থেকে হাওড়াতেও একই ঘটনার প্রতিবাদে গণতন্ত্রের পদ্ধতিতে বদলা নেওয়া হবে।

ব্রিগেডের ময়দানে চিকেন প্যাটিস নিয়ে যাওয়ার জন্য মারধর করা হয়েছে এক হকারকে। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, হাওড়াতেও এই ঘটনা ঘটেছে। ভোটের পর এই সকল কিছুর বদলা নেওয়া হবে। যাঁরা মেরেছে, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কাছে বদলার অর্থ হল শান্তি, গণতন্ত্র। তাঁর কাছে খুনের বদলা খুন নয়। অশান্তি নয়। মানুষ কী খাবে, তা কেউ বলে দিতে পারে না। এদিন তিনি আরও বলেছেন, ভোটের পর হাওয়া বেরিয়ে যাবে। নাম কাটা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। ইডি-সিবিআই দিয়ে জোর করে ভোট করালে, গণতন্ত্রের থাপ্পর মারার কথা বলেছেন। জোড়া ফুলে ভোট দিয়ে এর জবাব দিতে হবে। মিথ্যের ফুলঝুড়ির ওড়াচ্ছে বিজেপি।

তিনি আরও বলেছেন, বিজেপি দু’মুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয়, আর নির্বাচনের পর আর একটা ছোবল দেয়। ছোবল খেতে না চাইলে তৃণমূলকে ভোট দিন। স্বরূপনগর থেকে তিনি অভিযোগ করেছেন, এবার স্লো কাউন্টিং করবে। বিজেপির জায়গাগুলো আগে ঘোষণা করবে। যাতে কাউন্টিংয়ে রাত হয়ে যায়। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ওরা ভাবছে রাত হলে অনেকে ভয় পালিয়ে যাবে। শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত সার্টিফিকেট না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।   

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?