চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবি নেটপ্রভাবী কাঞ্চন কুমারীকে হত্যায় জড়িত মূল অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার নেট প্রভাবী কাঞ্চন কুমারী হত্যা মামলার মূল অভিযুক্ত অমৃতপাল সিং মেহরন।  শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জাব পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।  মধ্যপ্রাচ্য থেকে ভারতে প্রত্যর্পণের পর তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের এক শীর্ষ  আধিকারিক জানিয়েছেন। কোন দেশ থেকে তাকে প্রত্যর্পণ করা হয়েছে সেই বিষয়ে পুলিশ সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। 

পুলিশ জানিয়েছিল, মোগার বাসিন্দা এবং নিজেকে উগ্রপন্থী শিখ নেতা হিসেবে দাবি করা ৩০ বছর বয়সী মেহরন, ২০২৫ সালের জুন মাসে কাঞ্চন কুমারীকে হত্যার পর সংযুক্ত আরব আমিরশাহিতে পালিয়ে গিয়েছিলেন। ভাতিন্ডা পুলিশ তার বিরুদ্ধে একটি ‘লুকআউট সার্কুলার’ জারি করেছিল। পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব পুরো অভিযানটির বিস্তারিত জানিয়ে বলেন যে, মেহরনকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। তিনি দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটি পুলিশ দল প্রস্তুত ছিল এবং তাকে সঙ্গে সঙ্গে হেফাজতে নেওয়া হয়। এই অভিযানটি পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর সহযোগিতায় চালানো হয়। 

আরও পড়ুন: বৈদ্যুতিক গাড়িতে দূষণ শংসাপত্র না থাকায় জরিমানা! ট্রাফিক পুলিশের কাণ্ডে তাজ্জব মালিক

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় কমল কৌর ভাবি নামে পরিচিত কাঞ্চন কুমারীকে ভাতিন্ডায় পার্ক করা একটি গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। পুলিশের তদন্তে জানা যায়, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল।এই মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন মোগার জসপ্রীত সিং এবং তরণতারানের নিমরতজিৎ সিং। পুলিশি জিজ্ঞাসাবাদে দুজনেই স্বীকার করেছে যে, কাঞ্চন কুমারীর সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু অশ্লীল এবং সম্প্রদায়ের অনুভূতিতে আঘাতকারী হওয়ায় তারা তাকে হত্যা করেছে। পুলিশের  তথ্য  মতে, ২০২৫ সালের ১১ জুন অমৃতপাল মেহরন ও তার সহযোগীরা কাঞ্চন কুমারীকে অপহরণ করে। এরপর তাকে হত্যা করে ভাতিন্ডার আদেশ হাসপাতালের পার্কিং লটে রাখা একটি গাড়িতে তার মরদেহ ফেলে রাখা হয়। পুরো ঘটনাটি ছিল একটি অত্যন্ত পরিকল্পিত ও নৃশংস কর্মকাণ্ড।

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ