‘যেমন কর্ম…’, শিয়ালদহ শাখার বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে লক্ষ্লক্ষ টাকা আয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই নিয়মকে তোয়াক্কা না করেই প্রতিদিন বহু মানুষ বিনা টিকিটে ভ্রমণ করেন। তাঁদের ধরতেই তৎপর হয়েছে রেল।  টিকিটবিহীন  যাত্রা বন্ধ করতে এবং যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুশৃঙ্খল করার লক্ষ্যে একটি সক্রিয় পদক্ষেপ হিসেবে, শিয়ালদহ  ডিভিশনে ৮ ও ৯ এপ্রিল বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়।  এই দু’দিনব্যাপী অভিযানে  টিকিট পরীক্ষকদের  একটি বিশেষ দল সফলভাবে ৬০৮টি ক্ষেত্রে বিনা টিকিটে ভ্রমণ এবং মালপত্র সংক্রান্ত অনিয়ম শনাক্ত করে। এই প্রচেষ্টার ফলে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৯৪ টাকা রাজস্ব আদায়  করেছে রেল।  

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে,  ৮ এপ্রিল অভিযানের প্রথম ধাপে পলাশী-লালগোলা শাখায় ১৩০টি বিনা  টিকিট সংক্রান্ত ভ্রমণে জরিমানার ঘটনা এবং ১৫৯টি মালপত্র সংক্রান্ত অপরাধ শনাক্ত করা হয়। সেখান থেকে মোট ৫০,০২৫ টাকা আয় হয়। ৯ এপ্রিল বিধাননগর রোড স্টেশনে পরিচালিত একটি  তল্লাশি অভিযানের সময়  এই অভিযানের গতি আরও বৃদ্ধি পায়।  ওইদিন টিকিট পরীক্ষক দল ২৮২টি  বিনা টিকিটে ভ্রমণের ঘটনা নথিভুক্ত করে এবং ৩৭টি মালপত্র সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে জরিমানা ধার্য  করে।  যার ফলে মাত্র একদিনেই মোট ৮৭,৪৬৯ টাকা আদায় হয় রেলের।   

আরও পড়ুন: ওড়িশা থেকে নদিয়ায় পাচার! তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ২

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে,  এই কঠোর নজরদারি ও   বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ছে   টিকিটবিহীন ভ্রমণের প্রবণতা  রুখতে। সেই সঙ্গেই প্রতিটি যাত্রী যেন ভ্রমণের জন্য বৈধ  টিকিট নিয়েই ট্রেনে ওঠেন তা নিশ্চিত করার একটি প্রচেষ্টার অংশ।  শিয়ালদহ বিভাগ যাত্রীদের প্রতি ফের একবার আহ্বান জানিয়ে রেলের পক্ষ থেকে বলা হয়েছে সকলে যেন  বৈধ টিকিট এবং মালপত্রের যথাযথ বুকিং নিয়েই ভ্রমণ করেন। এতে  সকলের জন্য একটি নির্বিঘ্ন ও সম্মানজনক যাত্রা নিশ্চিত হবে। টিকিট নেই বলে সকলের সামনে অপ্রস্তুতে পড়তে হবে না।

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী