ওড়িশা থেকে নদিয়ায় পাচার! তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশা থেকে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। নদিয়ার করিমপুর যাওয়ার সময় সিআইডি ও চন্দননগর পুলিশের হাতে ধরা পড়ল গাড়ি সমেত গাঁজা। এই ঘটনায় গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর এসেছিল গাঁজা ভর্তি একটি মালবাহী ট্রাক যাবে দিল্লী রোড দিয়ে নদিয়ায়। সেই মত অভিযানে নামে সিআইডি ও চন্দননগর থানার পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত তিনটে নাগাদ শ্বেতপুর দিল্লী রোডে আসতেই পুলিশের নাকাচেকিং দেখে চন্দননগরের দিকে পালাবার সময় কলুপুকুরে ধরা পড়ে গাজা সহ গাড়িটি। সেই গাড়ির চালক বিশাল সরকার ও খালাসি সোনারুল খাঁকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই বেড়িয়ে আসে গাঁজা পাচারের তথ্য।

পরে তল্লাশি চালিয়ে আটক করা গাড়ি ভর্তি মাছের ক্রেটের তলায় বস্তা বন্দি ছিল গাঁজা। যার ওজন প্রায় ১৩২.৮৬ কেজি। জানা গিয়েছে, ধৃতরা হল বিশাল ও সোনারুল। অভিযোগ, ওড়িশার বালাসোর থেকে গাঁজা নিয়ে নদিয়ার করিমপুর যাচ্ছিল তারা। চন্দননগর পুলিশের ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিক বৈঠক করে বলেন, খবর ছিল বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। সেই মত পুলিশ মোতায়েন করা হয়েছিল। ধৃতদের আদালতে পেশ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গাঁজার গাড়ি পুলিশ দেখে পালানোর সময় পুলিশের গাড়ি ধাওয়া করে। চন্দননগর রেল ওভার ব্রীজ থেকে নেমে কলুপুকুরের কাছে পুলিশ একটি ট্রাক রাস্তায় আড়াআড়ি দাঁড় করিয়ে দেয়। রাস্তা আটকে যাওয়ায় পাশের ইলেকট্রিক পোস্ট ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় ট্রাকটি। তারপর তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দুজনকে।

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ