ভোটের মুখে শহরে আক্রান্ত কংগ্রেস নেতা, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগেই উত্তপ্ত শহর কলকাতা। মধ্যরাতে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে অশান্ত খাস কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বেহালা। কংগ্রেস শ্রমিকনেতার ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। আক্রান্ত নেতার অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আক্রান্ত কংগ্রেসের শ্রমিক নেতা গৌতম সাহা।

জানা গিয়েছে, বিরোধীদের পোস্টার ছেঁড়া দেখা ফেলায় গাড়ি আটকে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে টালিগঞ্জ থেকে নিজেরা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন কংগ্রেসের শ্রমিক নেতা গৌতম সাহা। ওই সময় বেহালা এলাকায় ঢুকতেি তিনি দেখতে পান রাস্তায় কয়েকজন যুবক বিরোধীদের লাগানো পোস্টার ও পতাকা ছিঁড়ছে। তাঁকে দেখতে পেয়েই, তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। গাড়িটিকে লক্ষ্য করে ইট-পাটকেল, স্টোনচিপ ছোঁড়ার অভিযোগ উঠেছে। কোনওক্রমে গৌতম সাহা গাড়িটি থেকে বেরিয়ে বেহালা ছাবায় পৌঁছোন। সেখানে অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। বলা হয়েছে, একটি মোটর বাইকে ধাক্কা মেরেছে গাড়িটি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

গৌতম সাহার অভিযোগ, এলাকায় তিনি পরিচিত। পোস্টার ছিঁড়ে ফেলতে দেখে ফেলাতেই তাঁর ওপরে হামলা চালানো হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনা লেগেই রয়েছে। কয়েকদিন আগে এই পোস্টার ছেঁডা় নিয়ে অশান্ত হয়েছিল বেহালা। পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ থানায় অভিযোগ দায়ের করেন। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় থানায় গেলে,তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা অভিযোগ করেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়ও।

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা