‘‌এক মাসের মধ্যে ভোটাধিকার ফেরানো হবে’‌, করিমপুরের সভায় বড় আশ্বাস অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর পর্বে বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। আর তা নিয়ে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের নাম কবে উঠবে?‌ তাঁরা কি ভোট দিতে পারবেন?‌ এই সব প্রশ্ন এখনও ভোটারদের মধ্যে রয়ে গিয়েছে। এবার বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বড় আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার করিমপুরের সভা থেকে বড় আশ্বাস দিলেন তিনি। করিমপুরে রেগুলেটেড মার্কেট গ্রাউন্ডে সভা থেকে এই কথা শুনে অনেকেই আশ্বত হন। আর করতালিতে ফেটে পড়ে গোটা সভামঞ্চ।

এদিকে এসআইআর পর্বে প্রথমে ৫৮ লাখ, পরে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন এবং ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন) থেকে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করার প্রেক্ষিতে বিষয়টি জুডিশিয়াল অফিসারদের কাছে চলে যায় এবং ৩৩ লাখের নাম ওঠে বলে খবর। বাকি রয়েছে ২৭ লাখের নাম। আর আজ অভিষেক আশ্বাস দিয়ে বলেন, ‘ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন। আর ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হবে। জ্ঞানেশ কুমার ফিনিশ। জ্ঞানেশ কুমার ভ্যানিস। তার পরেই এক মাসের মধ্যে ভোটাধিকার ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা আমাদের শপথ।’

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে এই বিষয়টি নেই, সেটাও মনে করিয়ে দেন ডায়মন্ডহারবারের সাংসদ। তারপরই অভিষেকের বক্তব্য, ‘নির্বাচনী ইস্তেহারে এটি নেই। কিন্তু মনের ভিতর রয়েছে। বিজেপি বলেছিল এনআরসি করবে। আমরা করতে দিইনি। বিজেপি মানে ডিটেনশন। তৃণমূল মানে নো টেনশন। তাই বলছি, ক্ষমতায় ফেরার পরই যাঁদের নাম বাদ রয়েছে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমি যা খুশি বলি না। যে কথা দিই সেই কথা রাখি। যে কথা রাখতে পারব সেই কথাই দিই। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দিই না। ওরা কাজও করে না আবার মিথ্যে কথাও বলে।’

এছাড়া রানাঘাটের বিজেপি বিধায়ককে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতার অভিযোগ, ‘যাঁদের ভোটে জিতেছিল তাঁদের নাম বাদ। মতুয়াদের নাম বাদ। বিজেপিকে যাঁরা ভোট দিয়েছিলেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ি দিচ্ছে তৃণমূল সরকার। টাকা বন্ধ করে শাস্তি দেওয়ার কথা ভাবছে বিজেপি। আর ৪ মে বাংলা মানুষ দেখাবেন শাস্তি কী!‌ লকডাউন, নোটবন্দি, গ্যাসের লাইনে দাঁড় করানোর প্রতিবাদ ভোটের দিন লাইনে দাঁড়িয়ে দেবেন।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে