অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর একসপ্তাহ। তারপরই রাজ্যে প্রথম দফার ভোট। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে সক্রিয় আছে নির্বাচন কমিশন। যারা বলছে, এই নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ করতে হবে। নিরপেক্ষ নির্বাচন করতে হবে। কিন্তু এবার সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল। কারণ অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের বাকি নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেও নাকি তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। আর এই নির্দেশ এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই নিয়ে আজ, বুধবার নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস।

এদিকে এই নির্দেশ যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছিল তার স্ক্রিনশট গতকাল মঙ্গলবারই প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার ওই স্ক্রিনশটকে সামনে রেখে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেস নেতাদের গাড়িতে তল্লাশি চালানোর হোয়াট্‌সঅ্যাপ নির্দেশের বিরুদ্ধেই এবার নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অখচ কদিন আগেই দেখা গিয়েছিল, নগদ টাকা ভর্তি গাড়ি ধরা পড়ে পুলিশের হাতে। যা কিনা বিজেপি নেতার বলে অভিযোগ।

অন্যদিকে যে স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস তাতে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তল্লাশি করতে হবে। কারণ তাঁদের গাড়ির মাধ্যমে টাকা পাচার হতে পারে। এমন আশঙ্কা করা হয়েছে। এমনকী অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রী–প্রার্থীর গাড়িও তল্লাশি করতে হবে বলে নির্দেশ। ওই নির্দেশ অনুযায়ী, অভিষেক এবং তাঁর স্ত্রীর নাম পৃথকভাবে উল্লেখ রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যবেক্ষকদের সাহায্য করতে হবে পুলিশ এবং সিএপিএফ’‌কে। আর এই তল্লাশির উপর কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে।

এছাড়া ওই স্ক্রিনশটে অভিষেকের নাম থাকলেও পদবির উল্লেখ নেই। সেটা কৌশলে কিনা তা এখনও স্পষ্ট নয়। আবার অভিষেকের স্ত্রীর কথা উল্লেখ থাকলেও নাম লেখা নেই। সুতরাং এটা কৌশলেই বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এমনকী মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট–২, ডায়মন্ডহারবার–১ ও ২ ব্লক, ফলতা এবং লালবাগে যে সব রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সেখানেও তল্লাশি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সবটা নিয়েই এবার তৃণমূল কংগ্রেস নালিশ ঠুকল নির্বাচন কমিশনে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে