‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও মালদহের আম, কখনও রবীন্দ্রনাথ ঠাকুর আবার কখনও বালুচরি। বাংলার ভোটে বাঙালি আবেগে শান দিতে নিজের বক্তব্যে এই বিষয়গুলিতেই জোর দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার দার্জিলিংয়ে গোর্খা আবেগে শান দিলেন অমিত শাহ। আজ, বুধবার দার্জিলিংয়ে ভোটপ্রচারে যাওয়ার কথা ছিল শাহের। যদিও খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই ভার্চুয়ালি তিনি বক্তব্য রাখেন। সেখানে শাহ বলেন, ‘গোর্খা সমস্যার সমাধান নিশ্চিত রূপে হবেই। দার্জিলিংয়ে থাকা গোর্খারা ন্যায়, অধিকার পান, এটা তৃণমূল সরকার চায় না। আপনারা চিন্তা করবেন না। ৫ মে বিজেপি সরকার গড়ার পর তার প্রথম কাজ হবে গোর্খাদের সমস্যার সমাধান করা।’

তিনি আরও বলেন, ‘গোর্খা ভাইদের সমস্যার যাতে সমাধান হয়, সেই চেষ্টা বারবার করেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অনেক চেষ্টা করেছি। গত দেড় বছরে তিনবার বৈঠকের কথা বলেছি। তবে রাজ্যের কোনও প্রতিনিধি দিল্লিতে যায়নি।’ রাজনৈতিক মহলের ধারণা, ভোটের বাংলায় যুব থেকে নারী কৃষক ও সরকারি কর্মচারী সকলের মন জয়ের জন্য নানান প্রতিশ্রুতি দিচ্ছেন শাহ। এবার পাহাড়ে গোর্খাদের ক্ষেত্রেও সেই একই পথ অবলম্বন করলেন তিনি।

আরও পডুন: অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের 

এদিন দার্জিলিংয়ের লেবংয়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা ছিল শাহের। কিন্তু খারাপ আবহাওয়ার কারেণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান বাগডোগরা পৌঁছলেও সভাস্থলে যেতে পারেননি তিনি। সেখান থেকে জলপাইগুড়ি গিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শাহ।  

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!