বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় তিন বোলারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ওপেনার সাহেবজাদা ফারহান। এশিয়া কাপ ২০২৫-এ দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ২০২৫ সালে এশিয়া কাপে পাকিস্তান ভারতের মুখোমুখি হয়েছিল তিনবার। সেই তিনটি ম্যাচেই তাদের ওপেনিং ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান জসপ্রিত বুমরাহর বলে তিনটি ছক্কা হাঁকান। এবার ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পাক ক্রিকেটার। ফারহান জানিয়েছেন যে বুমরাহর বোলিংয়ের মোকাবেলা করা তার জন্য সহজ ছিল না। একই সঙ্গে তিনি অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবেরও প্রশংসা করেছেন।

ফারহান জানিয়েছেন যে বুমরাহর বল মোকাবেলা করা তাঁর সহজ ছিল না এবং শুরুতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। টুর্নামেন্টে ফারহান ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে  ৫৮, ৪০ ও ৫৭ রান করেন। সব মিলিয়ে, তিনি সাত ইনিংসে ২১৭ রান করে এশিয়া কাপ ২০২৫-এর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান বলেন, “বিষয়টা শুধু বুমরাহকে নিয়ে নয়  ভারতের বাকি বোলাররাও দুর্দান্ত। কিন্তু শুরুতে বুমরাহ আমাকে বেশ সমস্যায় ফেলেছিল।  তিনি  স্লোয়ার বল, ইয়র্কার এবং বাউন্সার খুব ভালোভাবে ব্যবহার করেছে। সে বল দুই দিকেই সুইং করাতে পারে, তাই তার বল খেলা সহজ নয়।” ফারহান আরও বলেন , “যখন আপনি কোনো বড় বোলারের বিরুদ্ধে বড় শট খেলেন, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি এর আগেও তার বিরুদ্ধে একটি ছক্কা মেরেছিলাম, যা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। একবার এমন একজন বোলারকে বুঝে গেলে, অন্য বোলারদের খেলাটা কিছুটা সহজ হয়ে যায়।” 

আরও পড়ুন:  IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

তবে ফারহান শুধু বুমরাহরই নয়, অন্যান্য ভারতীয় বোলারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, “অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবও চমৎকার বোলার। ভারতের একটি ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ রয়েছে যা ব্যাটসম্যানদেরকে ক্রমাগত চ্যালেঞ্জের মুখে ফেলে।” তিনি আরও যোগ করেন যে ভারত-পাকিস্তান ম্যাচে চাপ অনেক বেশি থাকে, তাই মনোযোগও সমানভাবে বেশি থাকে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪