বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থে যাওয়ার একটি বিমানে পাশে বসা এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে এক ভারতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ৫২ বছর বয়সী সুধীর কুমার চৌহানকে গ্রেফতার করা হয়। সোমবার সিঙ্গাপুর থেকে পার্থগামী স্কুট এয়ারলাইন্সের  বিমানে সফরের সময় এই লজ্জাজনক কাণ্ড ঘটান তিনি।   

জানা গিয়েছে, ঘটনাটি মাঝ আকাশে ঘটেছিল এবং ওই মহিলা যাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নির্যাতনের শিকার ওই যাত্রী তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাঁরা তাঁকে অন্য একটি আসনে সরিয়ে দেন। এরপর বিমান সংস্থার কর্মীরা বিমানবন্দরে থাকা কর্তাদের বিষয়টি জানান এবং যাত্রাপথের বাকি সময়ে অভিযুক্তকে নজরে রাখা হয়। পার্থে বিমানটি অবতরণ করার পর পুলিশ কর্তারা সেখানে অপেক্ষা করছিলেন এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সুধীর কুমার চৌহানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:  ‘বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

অভিযুক্তের বিরুদ্ধে মহিলার সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন এবং অশালীন আচরণ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এএফপি-র ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেছেন, “ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীর নিরাপদ বোধ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা যখন বিমানের মধ্যে অন্য যাত্রীদের পাশাপাশি থাকেন।” তিনি আরও বলেন, “যেকোনো ব্যক্তি অনাকাঙ্ক্ষিত সংস্পর্শের শিকার হলে, যত দ্রুত সম্ভব সেই ঘটনা  কর্তৃপক্ষকে জানানো উচিত। বিমানে বা বিমানবন্দরে কোনও ধরনের অশালীন কাজ বৈধ নয়।  যে সকল যাত্রী এই আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”  

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি