দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর আজই কড়া নজর রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের ‘ওয়াররুম’ থেকে সব বুথে, সব জেলায় ভোট পরিস্থিতির দিকে নজর রেখেছেন তাঁরা। কোথাও কোনও সমস্যা মনে হলে জেলা নেতৃত্বকে উপযুক্ত পরামর্শও দেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য–রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। আর নির্বাচনী প্রচারে টানা একমাস জেলায় জেলায় সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কিছু তথ্য পেয়েছেন আগেই। আর আজ কালীঘাট থেকে ২৯১টি আসনে সরেজমিনে নজর রেখেছেন তাঁরা। এদিন বিকেলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেটিয়াবুরুজে দলীয় বৈঠক করবেন বলে খবর। এবার আরও প্রত্যেকটি বুথে নিবিড় নজরদারি করা হয়। তবে ১৩০টি আসন যে তৃণমূলের ঝুলিতে আসছে সেই অঙ্কই কষেছেন তাঁরা বলে সূত্রের খবর।

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক জনসভা থেকে বলেছেন, ‘‌বিজেপি ইভিএমে কারচুপি করে রেখেছে বলে শুনতে পাচ্ছি। আমি বলছি, ভাল করে শুনে রাখুন, ইভিএমে বোতাম টেপার সমস্যা এতটুকুও দেখা গেলে সেই মেশিন বদলে দিতে বলুন। ত্রুটিপূর্ণ ইভিএমে ভোট দেবেন না। কিন্তু ওরা ছাপ্পা ভোটের পরিকল্পনা করে রেখেছে।’‌

এছাড়া জেলা নেতৃত্বের কাছে খোঁজখবর নিচ্ছেন মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। আর জেলা তৃণমূল নেতৃত্বের কাছে পৌঁছে যাচ্ছে তাঁদের নির্দেশও। কেমন ভোট চলছে তাও জেনে নিচ্ছেন নেতা–কর্মীদের কাছ থেকে। এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে ফোন করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফোনে সিইও’‌কে জ্ঞানেশ কুমার বলেন, ‘ভোট ভাল হচ্ছে, তবে আরও ভাল করতে হবে।’‌ এই কথা জানতে পেরেছেন মমতা–অভিষেক। তাই কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই নির্দেশও দিয়েছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ