খুন অপহৃত স্বর্ণব্যবসায়ী! দেহ মিলল গেস্ট হাউসে

তদন্তকারীদের অনুমান, অপহরণের ঘটনা সাজানো। রীতিমত ছক কষেই সম্ভবত এগিয়েছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু যাদের নিয়ে এই ছক কষেছিলেন তাঁদের হাতেই হয়তো খুন হয়ে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সন্ধ্যায় অপহৃত হয়েছিলেন ব্যবসায়ী, রাতেই তাঁর মুক্তিপণ চেয়ে এসেছিল ফোন। রাতেই মিলল তাঁর দেহ শহরেরই এক গেস্ট হাউসে। আর সেই ঘটনা ঘিরেই সাত সকালে চাঞ্চল্য ছড়ালো কলকাতার বুকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম এস এল বৈদ। বাড়ি শহরের লি রোড এলাকায়। সোম সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে দোকানে পান কিনতে যাওয়ার সময় সেখান থেকেই তাকে তুলে নিয়ে যান ৪-৫ জন। এরপর রাতেই ৩ কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে আসে ফোন। সেই ফোন পেয়ে বাড়ির লোকেরা যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। ঘটনার তদন্তে নামে পুলিশ। ফোনের সূত্র ধরেই এরপর মাঝ রাতে এলগিন রোডের একটি গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। কেননা মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল ওই গেস্ট হাউসের ল্যান্ডলাইন নম্বর থেকে। আর যে নির্দিষ্ট ঘরের ল্যান্ডলাইন থেকে সেই ফোন গিয়েছিল সেই ঘরের দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে ওই ব্যবসায়ীর নিথর দেহ।

ঘটনার ধাক্কা শুধু এতেই থেমে থাকেনি। গেস্ট হাউস কর্মীদের দাবি, ওই ব্যবসায়ী এক যুবককে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যার পরে ওই গেস্ট হাউসে আসেন। সেই সময় তাঁরা নিজেদের কাকা-ভাইপো বলে পরিচয় দেন। এর কিছুক্ষণ পরেই ওই যুবক গেস্ট হাউস ছেড়ে বেড়িয়ে যান। সিসিটিভি ফুটেজে তার প্রমাণও মিলেছে। আর এখানেই উঠছে প্রশ্ন, ওই ব্যবসায়ী যদি অপহৃত হয়েই থাকেন তাহলে তিনি গেস্ট হাউসে ওই যুবককে নিয়ে ঢুকলেনই বা কী করে? আর ওই যুবকই বা কে? মুক্তিপণই বা চাওয়া হল কেন? পুলিশ যখন ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে তখন তাঁরা দেখেন, খাটের ওপর চিৎ হয়ে পড়ে আছেন ওই ব্যবসায়ী। ল্যান্ড লাইনের ফোনের তার দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। রাতেই দেহ উদ্ধার করে তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিন সকালে ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। তবে তদন্তকারীদের অনুমান, অপহরণের ঘটনা সাজানো। রীতিমত ছক কষেই সম্ভবত এগিয়েছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু যাদের নিয়ে এই ছক কষেছিলেন তাঁদের হাতেই হয়তো খুন হয়ে গিয়েছেন।

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী

ঘরের ঝগড়া রাস্তায়, দিবালোকে স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

কেরলমের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল