আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভোটের দিন বহিরাগতদের রুখুন’, দলীয় কর্মীদের কড়া নির্দেশ মমতার

Mamata Banerjee
Facebook

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া : ভোটের দিন বহিরাগতদের ঠেকাতে হবে। উত্তরপাড়া থেকে দলীয় কর্মীদের কড়া নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর কথায়, সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখতে হবে। দ্বিতীয় দফার ভোটে কোনওভাবে যেন বহিরাগতরা আসতে না পারে। 

হুগলির উত্তরপাড়ায় নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেছেন, বিজেপি এখন ক্ষেপে গিয়েছে। ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি। হিন্দু ধর্মের সর্বনাশ করছে এরা। বিজেপি আসলে বাঙালি বিরোধী দল। বিজেপির চালাকি এখানে চলবে না। দেশজুড়ে কৃষকদের মৃত্যু হচ্ছে। এই নিয়েও বিজেপিকে নিশানা করলেন তিনি।

SIR নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, ভোটের আগে ইচ্ছে করে এসআইআর করা হয়েছে। ইচ্ছে করে নাম বাদ দেওয়া হয়েছে মানুষদের। বিজেপিকে বিশ্বাস করা যায়না। বছরে ২ কোটি চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু গত ১২ বছরে কটা চাকরি দিয়েছেন? বহিরাগত নিয়ে এদিন তৃণমূল নেত্রীর বক্তব্য, বহিরাগত রুখতে হবে। মোদির সব সভায় বেশিরভাগ বাইরে থেকে লোক আনা হয়েছে। ১০০ জন স্থানীয় লোক থাকলে, ৯০০ জন বাইরে থেকে লোক আনা হয়েছে। দেশে যখন বেকারত্ব বাড়ছে, রাজ্যে বেকারত্ব কমছে। 

তিনি আরও বলেছেন, বাইরে রাজ্যে বাংলায় কথা বললেই অত্যাচার করা হয়। আবার বাংলাতেই আসছেন। বাংলায় দিল্লির যারা আসছেন, তারাও তো বহিরাগত। বিজেপির মিটিংয়ে বাইরে থেকে লোক আনা হয়। এদের সকলকে আটকাতে হবে। সাঁজোয়া গাড়ি নিয়েও বিজেপিকে নিশানা করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন, বাংলার ভোটে সাঁজোয়া গাড়ি আনা হয়েছে। পহেলগাঁও হামলার সময় কোথায় ছিল সাঁজোয়া গাড়ি? দিল্লিতে জঙ্গি হামলা ঠেকাতে পারেনি। 

 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ