জমি বিবাদকে কেন্দ্র করে বচসা উত্তেজনা রতুয়ায়, লাঠি  ও  লোহার রড নিয়ে হামলা, আহত দুই

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড! রবিবার (২৬ এপ্রিল) ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া থানা এলাকায়। প্রকাশ্য দিবালোকে লাঠিসোঁটা  ও  লোহার রড নিয়ে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন দুই ব্যক্তি। ঘটনার পর তড়িঘড়ি আহতদের আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, আহতরা হলেন হৃদয় মণ্ডল ও অক্ষয় মণ্ডল। অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে শ্যামল মণ্ডল, তার ছেলে শিবু মণ্ডল এবং শ্বশুর ধীরেন মণ্ডল-সহ বেশ কয়েকজন মিলে এদিন হৃদয় মণ্ডলের উপর চড়াও হয়। পরিবারের অভিযোগ, জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করতেই হামলার ঘটনা ঘটে। আহতদের পরিবারের সদস্য তারামুনি মণ্ডল জানান, ‘জমি দখলের বিরোধিতা করায় প্রথমে আমাকে মারধর করা হয়। পরে আমার ছেলে হৃদয় ও অক্ষয় প্রতিবাদ করতে এলে ওদের লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।‘

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। সেখান থেকে শুরু করে সংঘর্ষে রূপ নেয়। এরপর লাঠিসোঁটা ও রড নিয়ে মারামারি শুরু হয়, যাতে দুইজন গুরুতর আহত হন। তারপর  রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুইজন। এই ঘটনায় রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী