তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দ্বিতীয় দফার ভোট হতে আর মাঝে একদিন বাকি। এই আবহে বিধানসভা নির্বাচনের মরশুমে বড় পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের বিএলএ’‌দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রথম দফায় এই কাজ করতে দেখা যায়নি ঘাসফুল শিবিরকে। তবে প্রথম দফার ভোটের পর খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পার করে দিয়েছে। দ্বিতীয় দফায় ডবল সেঞ্চুরি পার করে সংখ্যা কোথায় পৌঁছে যাবে তা তিনি নিজেও জানেন না। আর সেটা করতেই তৃণমূলের বিএলএ’‌দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।

এদিকে আজ ভোট প্রচার শেষ। তাই আজ মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচিতে যোগ দেন। বুধবার দ্বিতীয় দফার ভোট হবে। তার আগে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ফেলা হবে। বেলা ১১টার সময় ১৪২টি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে। দলের নির্দেশে রাত পেহালেই মমতা–অভিষেকের গাইডলাইন পৌঁছে দিতে ভার্চুয়াল বৈঠক করবেন অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

 

অন্যদিকে এই দু’‌জন নেতা–নেত্রী আবার বিধানসভা নির্বাচনের প্রার্থীও। তাই গ্রাউন্ড থেকে পাওয়া তথ্য তুলে দেওয়া হবে বুথ লেভেল এজেন্টদের। তার সঙ্গে যোগ হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেওয়া তথ্য। তার উপর নির্ভর করেই পরবর্তী কাজ করতে হবে বিএলএ’‌দের। যেহেতু এবার প্রচুর নাম বাদ গিয়েছে এসআইআর পর্বে সেহেতু পরবর্তী ক্ষেত্রে তাঁদের যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্যই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এছাড়া প্রত্যেকটি সভা–সমাবেশ থেকে ডায়মন্ডহারবারের সাংসদ বলে চলেছেন, ৪ মে তারিখের পর যাঁরা ভোট দিতে পারলেন না, যাঁদের নাম ভোটার তালিকায় জায়গা পায়নি সেই নামগুলি একমাসের মধ্যে তুলে দেওয়া হবে। আর সেটা যাতে করা যায় তার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রের খবর। আবার দ্বিতীয় দফায় যে কোনও বুথে কোনও ভোটার যদি সমস্যায় পড়েন তাহলে তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে হবে বলেও বার্তা দিতে পারেন তৃণমূল নেতৃত্ব বলে মনে করা হচ্ছে।

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়