বেঙ্গালুরু ফ্ল্যাট থেকে উদ্ধার এক তরুণীর পচাগলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেঙ্গালুরুর আদুগোড়ি এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে ৩৪ বছর বয়সী এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার করা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।  দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।    

মৃতার নাম পূজা দত্ত, তিনি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বাসিন্দা ছিলেন এবং বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তিনি গত তিন বছর ধরে আদুগোড়ি এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। পুলিশ সুত্রে, সোমবার প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে তাদেরকে জানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করে। পুলিশ সুত্রে আরও খবর  দেহটি রক্তে মাখা নগ্ন অবস্থায় মাটিতে পড়ে ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যু ২–৩ দিন আগে ঘটেছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তবে ছেঁড়া কাগজপত্র ছড়িয়ে থাকতে দেখা গেছে। এতে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এটি আত্মহত্যা নাকি খুন, তা এখনও নিশ্চিত নয়।     

আরও পড়ুন:‘কারচুপি ঠেকাতে বুথ ফাঁকা রাখা যাবে না’, নির্দেশ তৃণমূল নেতৃত্বের 

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। আদুগোড়ি থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস । যদিও ফ্ল্যাট মালিকের মতে, পূজা দীর্ঘদিন ধরে একাই থাকতেন এবং শেষবার তাঁকে ২৩ এপ্রিল বাজারে যাওয়ার সময় দেখা গিয়েছিল। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, এবং পুলিশ সব দিক খতিয়ে দেখছে।   

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের