রাতে ‘হোয়াটসঅ্যাপে’ মেসেজ, সাত সকালেই ভোটের ডিউটিতে যেতে নির্দেশ রেলকর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে নির্বাচন হতে চলেছে। তার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়ে ভোটের ডিউটিতে এসে পৌঁছন কর্মীরা। তাঁরা সবাই খড়গপুর ডিভিশনের রেলকর্মী। কারোও বাড়ি হাওড়ায়, কারও বাড়ি বাগনান কারো আবার কলকাতায়। নির্বাচনের কাজ করতে হবে তাই ভোরে উঠে চলে এসেছেন চুঁচুড়া এইচআইটি কলেজে। কিন্তু আগামী কাল তাঁদের ভোট। কী করে দেবেন তা নিয়ে শুরু হয়েছে দ্বন্ধ।

রেল কর্মীদের দাবি, তাঁরা ভোট দিতে চেয়ে কমিশনের দায়িত্বে থাকা আধিকারীকদের সঙ্গে কথা বলেছেন।কিন্তু সদুত্তর পাননি। তাঁদের যেহেতু শেষ মুহুর্তে ভোটের কাজে লাগানো হয়েছে। তাই তাঁদের পোস্টাল ব্যালটে ভোট হয়নি। ভোটের কি কাজ করতে হবে সেটা যেমন জানা নেই, ভোটটা আদৌ দিতে পারবেন কিনা তাও জানেন না তাঁরা।

পাশাপাশি, দ্বিতীয় দফার নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব সামলাতে রাজ্যের ২৬ জন পুলিশ অফিসারকে বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশে মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালিকায় নাম থাকা কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সকাল ১০টার মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে রিপোর্ট করতে হবে। নির্দেশিকাটি এতটাই জরুরি যে কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই যেতে বলা হয়েছে এবং দায়িত্ব শেষ হওয়ার আগে তাঁরা সেখান থেকে রিলিজ পাবেন না।

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০