শেষ দফা ভোটের আগে ভাঙড়-সহ স্পর্শকাতর এলাকায় NIA টিম

Share:

নিজস্ব প্রতিনিধি : শান্তিপূর্ণ নির্বাচন করতে শুধু কেন্দ্রীয় বাহিনী বা সাঁজোয়া গাড়ি নয়, একাধিক এলাকায় থাকবে NIA টিম। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় একাধিক জায়গায় থাকবে NIA টিম। ভেটের মুখে সতর্কতামূলক ব্যবস্থায় NIA। কসবা, ব্যারাকপুর-সহ একাধিক এলাকায় পাঠানো হচ্ছে NIA আধিকারিকদের।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যেই একাধিক জায়গায় পৌঁছে যাচ্ছে এনআইএ-র টিম। অতীতে বিভিন্ন অপরাধমূলক ঘটনাকে মাথায় রেখে এনআইএ টিম যাচ্ছে। আগে কোনও ভোটে NIA টিম দেখতে পাওয়া যায়নি। ভাঙড়, কসবা, ব্যারাকপুর, হুগলি, নদিয়া, বারুইপুর, বিষ্ণুপুরে এনআইএ টিম যাচ্ছে। সূত্রের খবর, কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড় ডিভিশনে বিজয়গঞ্জ থানা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল মার্চ মাসে। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। বর্ধমানে খাগড়াগড়ের মতো ঘটনা ঘটেছিল। সেই কারণে এই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকার দিকে বিশেষ নজর রয়েছে কমিশনের।

এনআইএ সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁরা রওনা দিয়েছে নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে। সতর্কতামূলক ব্যবস্থার দিকে নজর রয়েছে তাঁদের। কোথাও বোমাবাজি বা গুলি চালানোর ঘটনা ঘটলে সেদিকে নজর থাকবে তাঁদের।ভোটের সময় নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে এনআইএ টিম। রাত পোহালে শেষ দফার নির্বাচন। প্রথম দফার মতো এই দফাও শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোর দিকে নজরদারি চালানো হচ্ছে। আড়াই লক্ষ সেনা জওয়ানের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রয়েছে সাঁজোয়া গাড়ি। এবার এনআইএ টিমও হাজির হচ্ছে ভোটের ময়দানে। 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে