আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

আরবান ডেভেলপমেন্ট সোসাইটিতে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে ভোট দিয়েছেন। একই জায়গায় ভোট দিয়েছেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দোপাধ্যায়ও। যদিও ব্যারাকপুরের দ্বিতীয়বারের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার, ২৯ এপ্রিল, বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট। চলছে ১৪২ আসনের ভোটগ্রহণ পর্ব।সকাল থেকেই বুথে বুথে লাইন দিয়েছেন রাজ্যবাসী। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন সকলে। বিশেষ করে, এ বছর এসআইআরে নাম বাদ গিয়েছে অনেক রাজ্যবাসীর। তাই এ বছর ভোট না দিলে যদি নাম বাদ যায়, সেই আশঙ্কায় দলে দলে বুথে গিয়ে ভোট দিচ্ছেন যুব থেকে বয়স্ক সকলে। ভোট দিচ্ছেন সেলিব্রিটিরাও।সকাল সকাল আরবান ডেভেলপমেন্ট সোসাইটিতে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে ভোট দিয়েছেন। একই জায়গায় ভোট দিয়েছেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দোপাধ্যায়ও। যদিও ব্যারাকপুরের দ্বিতীয়বারের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তাই সকাল স্ত্রীর সঙ্গে ভোট দিয়েই নিজের কেন্দ্রে চলে গিয়েছেন তিনি। একুশের নির্বাচনে তৃণমূল টিকিটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। সেখানকার বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী।

ভোটের আগে আরবানা থেকে ব্যারাকপুরে এসে লাগাতার প্রচার সেরেছেন তিনি। গত ৫ বছর নানা উন্নয়নমূলক কাজকর্ম করে ব্যারাকপুরবাসীর মন জয় করেছেন তিনি। তাই এ বছরও তৃণমূলের হয়ে তিনি জিতবেন, তা নিয়েই আত্মবিশ্বাসী রাজ চক্রবর্তী। প্রচারের শেষ দুই দিনে স্বামীর হয়ে প্রচার সেরেছেন শুভশ্রীও। কথা দিয়েছেন, তাঁর স্বামী জিতলে সন্তানদের নিয়ে ব্যারাকপুরে প্রায় এসে থাকবেন তিনি। এদিন সাধারন জিন্স টপে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়া সকাল সকাল নিজের সোসাইতে আরবানাতে ভোট দিয়েছেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দোপাধ্যায়। তিনিই ছিলেন তাঁর কেন্দ্রের প্রথম ভোটার। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জয়ী হয়ে হুগলির সাংসদ হয়েছেন রচনা বন্দোপাধ্যায়।

এদিন সকাল সকাল ভোট দিয়ে সংবাদমাধ্যমের সামনে বলেন, আজ বুধবার তাই সবুজ পোশাক পরেছেন। এই নিয়ে রাজনীতি টানবেন না। আমি এখন দিন ভেদে রঙের পোশাক পরছি। তবে আমি তৃণমূলকেই সমর্থন করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই রাজনীতিতে এসেছি। রাজনীতির বিষিয়ে আমি কিছুই জানতাম না। তাই আমি জোড়া ফুলকেই বরাবর সমর্থন করব।’ নির্বাচনের আগে চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের হয়ে তুমুল প্রচার করেছেন রচনা বন্দোপাধ্যায়। এবং দেবাংশু জিতবেন সেই নিয়েও আত্মবিশ্বাসের কথা বলেছেন রচনা বন্দোপাধ্যায়।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার