মহিলাদের দিকে লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর, চাঞ্চল্য ফলতায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: প্রথম দফাতে মুর্শিদাবাদের ডোমকলে জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। এবার সেই একই ছবি দেখতে পাওয়া গেল ফলতায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় একটি বুথে লাঠিচার্জ করার অভিযোগও উঠেছে। জানা গিয়েছে মহিলাদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ রয়েছে।

ফলতা ২ গ্রাম পঞ্চায়েতের বেলসিংহা গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র তৈরি হয়েছিল। সেখানেই অভিযোগ, মহিলাদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যান জওয়ানরা। মুখের সামনে কয়েকজন মহিলা দাঁড়িয়ে ছিলেন। তাদের দিকেই লক্ষ্য করে তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পালাতে গিয়ে কয়েকজন মহিলা রাস্তাতে পড়ে যান। তৃণমূলের পক্ষ থেকে লাঠিচার্জ করার অভিযোগ তোলা হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, মহিলাদের ওপর নৃশংসভাবে লাঠিচার্জ করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার নাম করে তাঁরা এসেছেন। কিন্তু নিরাপত্তা দেওয়ার নাম করে হেনস্থার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানানো হয়েছে। ফলতা কেন্দ্র কয়েকদিন ধরে এমনিতেই খবরের শিরোনামে রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর শেখের বাড়ি ও কার্যালয়ে গিয়ে অশান্তি না করার আবেদন করেছিলেন পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। এই নিয়ে রাজনৈতিক চর্চা কম হয়নি।

সোমবার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে হুমকি দিয়েছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা। মঙ্গলবার ফের ফলতায় গাড়ির কনভয় নিয়ে ঢোকেন ওই আইপিএস অফিসার। সেই সময় জাহাঙ্গীরের সামনাসামনি হয় তাঁর কনভয়। ফলতা তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মার কনভয় যখন যাচ্ছিল, তখন ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। শুধু তাই নয় তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। 

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে