বুথে মদনকে বাধা কেন্দ্রীয় বাহিনীর, পাল্টা পরিচয়পত্র চাইলেন মিত্র! কামারহাটিতে বাদানুবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষের পথে। আর তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের কালারফুল নেতা তথা প্রার্থীকে বাধা দিল কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। তার জেরে তৈরি হয় তীব্র বাদানুবাদ। উত্তপ্ত বাতাবরণ তৈরি হয় কামারহাটি বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, মদন মিত্রের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা আজ চরমে ওঠে। বুথ পরিদর্শনে গিয়ে বাধা পেয়ে কামারহাটিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর নিরাপত্তারক্ষীদের সঙ্গেও বচসায় জড়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মদন মিত্রের কাছে প্রার্থীর পরিচয়পত্র দেখতে চান। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর আইডি কার্ড দেখতে চান দাবাং মদন। এই নিয়েই শুরু হয় বচসা।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। এখানে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় তা অনেক বাড়িয়ে দেওয়া হয়। সকাল থেকেই কর্মীদের নিয়ে এলাকায় ঘুরছিলেন মদন। ভোট কেমন হচ্ছে, ভোটারদের কোনও সমস্যা হচ্ছে কিনা, নিজে দাঁড়িয়ে থেকে দেখেন সব। দুপুরে গিয়েছিলেন কামারহাটির একটি বুথে। বাইরে তখন লম্বা লাইন। তখনই তাঁর পথ আটকান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৭৩ নম্বর বুথ পরিদর্শনে যান মদন মিত্র৷ তখন তাঁর কাছে পরিচয়পত্র দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কামারহাটির তৃণমূল প্রার্থী জানান, পরিচয়পত্র গাড়িতে আছে৷ তখনই তর্কাতর্কির সূত্রপাত৷ পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আইডি কার্ডও দেখতে চান মদন৷

অন্যদিকে মদন মিত্র নিরাপত্তারক্ষীর সঙ্গে বুথে ঢুকতে গেলে তাতেও বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন দেহরক্ষী নিয়ে বুথের ভিতরে ঢুকতে পারবেন না?‌ প্রশ্ন তোলেন মদন। সেটা নিয়ে কথা কাটাকাটি হয়৷ মদনের দেহরক্ষী তখন বলেন, উর্দিধারী হয়ে আপনারা আর একজন উর্দিধারীকে আটকাচ্ছেন কী করে? আমাদের এখানকার সরকারি পরিচয়পত্র আছে, আপনারা বাইরে থেকে এসেছেন৷ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তখন পাল্টা বলেন, আমরাও ভারতীয়, বাইরে থেকে এসেছি একথা বলতে পারেন না।

এছাড়া দ্বিতীয় দফার ভোটে বিকেল ৫টে পর্যন্ত ১৪২টি কেন্দ্রে ৮৯.৯৯ শতাংশ ভোট পড়েছে। মদনের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। গলায় চেলির লাল কাপড়। ওই কাপড়েই ঢাকা পড়েছিল প্রার্থী মদন মিত্রের আইডেন্টিটি কার্ড। কেন্দ্রীয় বাহিনী স্পষ্ট ভাষায় মদনকে বলেন, ‘প্রার্থীর পরিচয়পত্র দেখান।’ থমকে যান মদন। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলেন, ‘আপনাদের আইডেন্টিটি কার্ড কোথায়? আগে সেটা দেখান।’ তখনই শুরু হয়ে যায় চরম বচসা।

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি