আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। বিভিন্ন এলাকায় ভোটের দিন অশান্তির যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল, তার ভিত্তিতে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে  নির্বাচন কমিশন। ভোটের পরের দিন মূলত স্ক্রুটিনির কাজ করা হয়ে থাকে। কিন্তু এবার সেই কাজ ময়দানে নেমে করতে হবে বলে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের।

প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবেই মিটেছে। কিন্তু, দ্বিতীয় দফার ভোটে সামনে এসেছে ভুরি ভুরি অভিযোগ। মোট ৭৭ টি গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ৭৭টি অভিযোগের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে অভিযোগ এসেছে ৩২ টি। মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে ১৩ টি অভিযোগ এসেছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে ২৯ টি অভিযোগ এসেছে। বজবজ থেকে এসেছে ৩ টি। কোথাও ছাপ্পা ভোট, বুথ দখল এবং ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে। কমিশন এই অভিযোগগুলির সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে।

একের পর এক অভিযোগ নিয়ে রীতিমতো কড়া নির্বাচন কমিশন।  জানা গিয়েছে, যে জায়গায় এই সমস্ত অভিযোগ এসেছে সেখানে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিদর্শনে যাবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। থাকবেন পর্যবেক্ষকরাও। বুথে গিয়ে সরজমিনে অভিযোগ খতিয়ে দেখবেন সুব্রত গুপ্ত। এরপরেই কটা বুথে পুনর্নির্বাচন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

প্রসঙ্গত, গত সোমবার (২৭ এপ্রিল) থেকেই আলোচনায় উঠে আসছে ফলতা বিধানসভা। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ করেছিল। এমনকি এই বিতর্ক নিয়ে আইনি মামলাও হয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা থেকে পুনর্নির্বাচনের অভিযোগ উঠে আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এলাকা জুড়ে।

Published by:

Share Link:

More Releted News:

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

হাওড়ার একাধিক বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ