আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তোপসে-ভেটকি ভুলে যান, বাটা মাছ দিয়ে বানান গন্ধরাজ ব্যাটার ফ্রাই

নিজস্ব প্রতিনিধি: ছোট-বড় প্রায় সব অনুষ্ঠান  বাড়িতে শুরুতেই কমবেশি যে পদ থাকে তা হল ফিশ ব্যাটার ফ্রাই। তবে এই পদের কথা শুনলেই সকলে ভাবেন তোপসে বা ভেটকি থাকবে। কিন্তু এই ধারণা এবার বদলান। কারণ এই দুটি মাছ ছাড়াও করা  যায় এই পদ। লাগে বাটা মাছ। খেতেও হয় দুর্দান্ত। কীভাবে বানাবেন বাটা দিয়ে বানান ফিস ব্যাটার ফ্রাই জেনে নিন। 

উপকরণ

৫-৬টি বাটা মাছ

১টি গন্ধরাজ লেবু

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

আধ চা-চামচ হলুদ

স্বাদমতো নুন

১ টেবিল চামচ ধনেপাতা-কাঁচালঙ্কা বাটা

আধ কাপ ময়দা

১/৪ কাপ কর্নফ্লাওয়ার

১টি ডিম

২ টেবিল চামচ গলানো মাখন

১ টেবিল চামচ গোলমরিচ

আধ চা-চামচ বেকিং সোডা

মিশ্রণ তৈরির জন্য বরফ জল

ভাজার জন্য সাদা তেল

প্রণালী: প্রথমে বাটা মাছ  বেছে ধুয়ে নিন। তারপর মাছের গা ছুরি দিয়ে চিরে   গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিন। লেবুটির উপরের খোসা গ্রেট করে মাছে মিশিয়ে নিন। ৫  মিনিট রেখে আদা-রসুন, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, সর্ষের তেল মাছে মাখিয়ে রাখুন  এক ঘণ্টা।  এবার ভাজার  আগে বানিয়ে নিন  ব্যাটার। একটি বড় পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গলানো মাখন ভাল করে মিশিয়ে নিন। দিন বেকিং সোডা, গোলমরিচ। বরফ জল দিয়ে  ভালো করে  গুলে নিন।  মিশ্রণটি খুব ঘন বা পাতলা হবে না। এবার মশলা মাখানো মাছ মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিন।  ডাল-ভাতের সঙ্গে পরিবেশন করুন অথবা  সান্ধ্য আড্ডাতেও পেঁয়াজ কুচি, কাসুন্দি বা   সস দিয়ে এটি পরিবেশন করতে পারেন। 

Published by:

Share Link:

More Releted News:

সন্ধের আড্ডায় বাড়িতেই বানিয়ে ফেলুন  ক্রিস্পি-ক্রিমি ‘দই কে শোলে’

ঘরেই বানান রেস্তোরাঁর মতো মেথি মালাই পনির, তেতো নয় একদম ক্রিমি স্বাদে

ডিম ছাড়াই অমলেটের স্বাদ, সয়াবিন-পাঁপড় দিয়ে বানান এই নিরামিষ কারি

চেনা বেগুন এবার অন্য রূপে, দই মিশিয়ে বানান সুস্বাদু বেগুন বাহার

মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

অফিস থেকে ফিরে ক্লান্ত? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন এই ৮টি সহজ পদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ