রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার থেকে স্ট্রং রুম পাহারায় নামানো হচ্ছে বিজেপির মহিলা কর্মীদের। সব স্ট্রং রুমের বাইরে অবস্থানে বসবেন বিজেপির মহিলা বাহিনী। দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্ট্রং রুম সুরক্ষা নিয়ে শাসক এবং বিজেপির মধ্যে উত্তাপ বেড়েছে। আর তাতেই এবার কৌশলের পথে হাঁটলো বিজেপি। রাজ্যের সর্বত্র বিজেপির তরফে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, রবিবার সকাল থেকে মহিলাদের স্ট্রং রুমের সামনে দায়িত্ব নিয়ে সুরক্ষা নিশ্চিত করতে অবস্থানে বসতে হবে। সোমবার সকালে দলের কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা গণনা কেন্দ্রে পৌঁছানোর আগে পর্যন্ত স্ট্রং রুম(Strong Room) পাহারা দেবেন এই মহিলারা।

শুধু তাই নয়, বিজেপি প্রার্থীদের এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতর শুরু হয়েছে। অন্যতম দুটি কলকাতা স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও সাখাওয়াত মেমোরিয়াল স্কুলকে ঘিরে উত্তেজনা বাড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেন দুই তৃণমূল প্রার্থী কুনাল ঘোষ ও শশী পাঁজা। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)  ভবানীপুরের স্ট্রং রুম যেখানে তৈরি করেছে সেই সাখাওয়াত মেমোরিয়াল এ যান। বৃষ্টির মধ্যে সেখানে টানা চার ঘন্টা তিনি পাহারা দেন। ওই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাসও স্ট্রং রুম পাহারায় বসেছিলেন পাল্টা।

শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে স্ট্রং রুম ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তাপ বেড়েছিল। সিসিটিভি’র (CCTV)ডিসপ্লে মনিটার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছিল। যদিও কমিশন সূত্রে দাবি করা হয়, সিসি ক্যামেরা বন্ধ ছিল না ।ডিসপ্লে মনিটর কোন কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরপর এই ঘটনাগুলোর মাঝে এবার রাজ্যজুড়ে সর্বত্র স্ট্রং রুম পাহারা দিতে বসছেন বিজেপির মহিলা কর্মীরা। এদিকে রবিবার সকাল থেকে বিজেপি প্রার্থীদের পাশাপাশি বিজেপির সাংসদরা নিজ নিজ এলাকায় মন্দিরে গিয়ে পুজো দেবেন। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। অর্থাৎ গননার আগের দিন মন্দিরে পুজো আর স্ট্রং রুমে পাহারা এর মধ্যে দিয়ে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড গেরুয়া শিবির গোটা রাজ্যে অনুষ্ঠিত করবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে জেলায় জেলায় গণনা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা বৈঠক সেরেছেন দলীয় নেতা- কর্মী ও এজেন্টদের সঙ্গে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?