ভাইরাল চিনা বিড়ালের মৃত্যুতে ক্ষতিপূরণ ৪২ লক্ষ! ১,১০০টি পথবিড়ালকে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি হাসপাতালের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চিকিৎসকের টেবিলেই থেমে গেল একটি  নিরীহ প্রাণ, আর সেই মৃত্যুই প্রশ্নের মুখে দাঁড় করাল পোষ্য চিকিৎসা ব্যবস্থাকে। চিনে জনপ্রিয় পেডিগ্রি বিড়াল ‘Kuan Kuan’ -এর মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।জানা গিয়েছে, অপারেশন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিড়ালটির। মালিক দেং ফেং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন।

সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর ক্ষতিপূরণ ঘোষণা করা হলেও, শোক কাটেনি। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়-অবহেলায় হারিয়ে যেতে পারে একেকটি মূল্যবান প্রাণ। ‘কুয়ান কুয়ান’-নীল-সোনালি রঙের ব্রিটিশ লংহেয়ার এই বিড়ালটি ছিল সোশ্যাল মিডিয়ার এক জনপ্রিয় মুখ। তার সৌন্দর্য ও মায়াবী চোখের জন্য অনেকেই তাকে “বিড়াল দুনিয়ার লিউ ইফেই” বলে ডাকতেন। ইনফ্লুয়েন্সার দেং ফেং-এর ‘গোল্ডেনটেলস’ ক্যাটারির অন্যতম আকর্ষণ ছিল সে, যার অনুসারীর সংখ্যা ছিল লক্ষাধিক। প্রসঙ্গত, একটি সাধারণ সমস্যার কারণে  ‘Kuan Kuan’-কে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাসারন্ধ্রের ব্লকেজের মতো ছোট একটি সমস্যার চিকিৎসা-যা সাধারণত খুবই সহজ বলে ধরা হয়। কিন্তু সেই সাধারণ চিকিৎসাই হয়ে ওঠে মর্মান্তিক। অ্যানাস্থেশিয়ার পর যথাযথ পর্যবেক্ষণের অভাবে অপারেশন টেবিলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সে-এমনটাই অভিযোেগ মালিকের।

আরও পড়ুনঃ বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

প্রথমে হাসপাতাল দায় অস্বীকার করলেও, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তোলেন-যদি একজন পরিচিত ব্যক্তিও ন্যায়বিচার পেতে লড়াই করেন, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কী? শেষমেশ জনচাপের মুখে পড়ে হাসপাতাল  ৪২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়। সংশ্লিষ্ট চিকিৎসককে বরখাস্ত করা হয় এবং ১৫ দিনের জন্য হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১১০০ পথ বিড়ালের বিনামূল্যে অস্ত্রোপচারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবুও শোক কাটেনি ডেং ফেং-এর। তার কথায়, “সব পেয়েও আমি হেরে গেলাম, কারণ আমার কুয়ান কুয়ান আর ফিরবে না।”

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার