গেরুয়া ঝড় বইতেই বাড়ছে লাড্ডুর চাহিদা, কী বলছেন ব্যবসায়ীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বেশ কয়েকটি আসনে এগিয়ে যেতেই গেরুয়া শিবিরে শুরু হয়েছে বিজয়োল্লাস। ইতিমধ্যে, রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া আবির খেলায় মেতে উঠেছে বিজেপি কর্মীসমর্থকরা।শুধু তাই নয়, মিষ্টির দোকানে লাড্ডুর চাহিদা একধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

বিক্রেতারা বলছেন, সমস্ত দলের মিষ্টিই তৈরি রেখেছিলাম। কিন্তু লাড্ডু চাহিদা বেড়ে গিয়েছে। আর তাই রাতারাতি সবুজ মিষ্টিকে গেরুয়াতে বদলে দিতে হচ্ছে। মুখে হাসি ফুটেছে লাড্ডু ব্যবসায়ীদের।কারখানা মালিকদের দাবি, লাড্ডুর এতটা চাহিদা বাড়বে, তা তাঁরা অনুমান করতে পারেননি, আসছে একের পর এক বড় অর্ডার। রাজ্যের বিভিন্ন জায়গাতেই রৈজনৈতিক দলের কর্মীরা বিজয় উৎসব পালন করতে প্রস্তুত। আর উৎসব মানেই মিষ্টিমুখ। ভোটগণনা চলাকালীন মিষ্টির চাহিদা উঠেছে তুঙ্গে। আরও এক মিষ্টির দোকানের কর্ণধার জানান, গেরুয়া কিংবা বিজেপি চিহ্নের মিষ্টির চাহিদা রয়েছে। রাতারাতি তাই বেশ কিছু মিষ্টিকে গেরুয়া করে দেওয়া হচ্ছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। তাই সোমবার (৪ ম) ফলতা বাদে বাকি কেন্দ্রগুলির ভোটগণনা।

প্রসঙ্গত, এদিন  সকাল আটটা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির প্রার্থীরা একাধিক জায়গায় এগিয়ে যায়। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিজেপির প্রার্থীরা এগিয়ে যেতে থাকে। ক্রমে সেই ট্রেন্ড প্রায় গোটা বাংলাতেই দেখা যায়। খাস কলকাতায় বিজেপি একাধিক আসনে এগিয়ে যেতে থাকে। এরপর খোলা হয় ইভিএম। সেখানেও দেখা যায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। যা দেখা আনন্দে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকরা।  

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ