Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই মুম্বইয়ের অবস্থা শোচনীয়। প্লে অফের স্বপ্ন প্রায় শেষ। চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি মুম্বইয় ইন্ডিয়ান্সের তারকা খেলোয়াড় রোহিত শর্মা। কবে তিনি ফিরবেন তা নিয়েছে চলছিল চর্চা। সোমবার (৪ মে) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বই মাঠে নামার আগে মিলল রোহিত শর্মার প্রত্যাবর্ত নিয়ে মিলল বড় ইঙ্গিত।

নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে হেরে আইপিএল পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে মুম্বই। প্লে-অফে জায়গা করতে হলে পরের প্রতিটি ম্যাচ জিততে হবে। রোহিত ফেরেন তাহলে দল অক্সিজেন পাবে কারণ সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা ছন্দে নেই। ম্যাচের আগে, মুম্বই তাদের সোশ্যাল মিডিয়ায় রোহিতের অনুশীলনের বিভিন্ন ছবি এবং নেটে ব্যাটিং করার একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল—”আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি।” এটা দেখেই অনেকে রোহিতের প্রত্যাবর্তন নিয়ে আশাপ্রকাশ করেছেন।

অন্যদিকে ভারতের  প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই  এবং লখনউের মধ্যে মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ  নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্স এই মৌসুমে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাই ভক্তদের জন্য, দলের সম্মানের জন্য এবং কঠোর পরিশ্রম করা খেলোয়াড়দের জন্য  দাঁড়ানো বা ‘কামব্যাক’ করাটা অত্যন্ত জরুরি। যখন আপনি এত বড় একটি দল হন, তখন প্রত্যাশার পারদ স্বভাবতই উঁচুতে থাকে। তাই দলটি  সমালোচনার জবাব দিতে মরিয়া হয়ে থাকবে।” 

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল