Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি : মেখলিগঞ্জে বিপুল ভোটে হার মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর। ১৯ রাউন্ডের শেষে তাঁর ঝুলিতে ছিল ৮৯৫২৫ ভোট। ২৯৫৮৪ ভোটে হেরে গেলেন তিনি।  এখানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী দধিরাম রায়। দধিরাম মোট ভোট পেয়েছেন ১,১৯,১০৯ টি। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রভাব খাটানোর। নিজের মেয়েকে সরকারি চাকরি করানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই পরেশকেই মেখলিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়েছিল তৃণমূলের একাংশই। তাঁদের অভিযোগ,  শিক্ষা দুর্নীতির জন্য রাজ্যের ২৬ হাজার ছেলেমেয়েরা আজ বিপদের মুখে। তাঁর হয়ে ভোট চাইতে মানুষের দুয়ারে যাওয়া সম্ভব নয়। তাই অনেকেই আগে থেকে সরে দাঁড়িয়েছিলেন তাঁরা।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে হইচই হয়েছে বিস্তর। পরেশ অধিকারীর মেয়ের চাকরি আদালতের নির্দেশে খারিজ হয়েছিল। পদ গিয়েছে বাবারও। রাজ্যের সেই ‘বিতর্কিত’ প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ফের তৃণমূলের টিকিট পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন অনেকেই। মেখলিগঞ্জ কেন্দ্রের সাধারণ মানুষের মুখেই সেই বিরক্তি স্পষ্ট বোঝা গিয়েছিল। বিশেষ করে নিয়োগ দুর্নীতি ও বিপুল পরিমাণ চাকরি বাতিল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে জনমত গিয়েছে পরেশের বিপক্ষেই।

জমানা বদলের পরে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন পরেশ অধিকারী। ২০২১–এ শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর এক বছর পরে ২০২২–এর ১৭ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির অভিযোগে পরেশ কন্যা অঙ্কিতার নিয়োগ খারিজ করেন। এমনকী, বেতন বাবদ তাঁর প্রাপ্য টাকা ফেরত দেওয়া হয়। পাশাপাশি ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেন। এটাই ছিল এ রাজ্যে কোনও মন্ত্রী–কন্যার নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি খারিজ এবং সিবিআই তদন্তের প্রথম ঘটনা। তদন্তে পরেশকেও সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। জেলও খাটতে হয়েছিল তাঁকে।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল