তৃণমূল ৭২%, বিজেপি ২২%! একধাক্কায় ১৫ শতাংশ ভোট বাড়াল শাসকদল

ভবানীপুর উপনির্বাচনে বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ভোটে পেয়েছেন মাত্র ৪,২০১ টি অর্থাৎ ৩.৫৬ শতাংশ ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি: যতদিন যাচ্ছে ক্রমশ বিজেপির দিক থেকে মুখ ফেরাচ্ছে মানুষ। গত ৩০ তারিখের নির্বাচনের দিকে নজর দিলেই চোখে পড়ছে সেই দৃশ্য। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে কার্যত বিজেপিকে গোহারা হারিয়ে একধাক্কায় অনেকটাই ভোট শতাংশ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে ব্যালট বাক্স খুলতেই ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসকে অনেকটাই পিছনে ফেলে হু হু করে এগিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে নতুন রেকর্ড গড়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক গড়লেন মমতা। নিজের রেকর্ড তো বটেই একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ভোটে দাঁড়ানো শোভনদেব চট্ট্যোপাধ্যায়ের থেকে কয়েকগুণ বেশি ভোট পেয়েছেন তিনি।

যার ফলে একধাক্কায় ১৫ শতাংশ ভোট মাত্র পাঁচমাস বাদেই হওয়া নির্বাচনে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে মোট ভোট পড়েছে ১,১৭,৮৭৫টি। পোস্টাল ব্যালট ৭০২টি। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৪,৭০৯ ভোট, পোস্টাল ব্যালট পেয়েছেন ৫৫৪টি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মোট ভোট পেয়েছেন ৮৫,২৬৩ টি। শতাংশের নিরিখে ৭১.৯১। অন্য দিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬,৩২০ ভোট এবং পোস্টাল ব্যালটে ১০৮ ভোট, মোট ২৬,৪২৮টি ভোট। অর্থাৎ ২২.২৯ শতাংশ। অর্থাৎ কোনওরকমে মানরক্ষা হয়েছে প্রিয়াঙ্কার। একুশের নির্বাচনে এই আসনেই বিজেপির অনামি অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রার্থী ছিলেন। যাকে তৃণমূলের শোভনদেব চট্ট্যোপাধ্যায় গোহারা হারিয়েছিলেন। পেয়েছিলেন ৫৭.৭১ শতাংশ ভোট। এপ্রিল মাসের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব পেয়েছিলেন ৭৩,৫০৫ ভোট। আর রুদ্রনীল পেয়েছিলেন ৪৪,৭৮৬টি ভোট অর্থাৎ ৩৫.১৬ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বরের নির্বাচনের ফলে শোভনদেব চট্ট্যোপাধ্যায়কে হারিয়ে এগিয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর উপনির্বাচনে বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ভোটে পেয়েছেন মাত্র ৪,২০১ টি অর্থাৎ ৩.৫৬ শতাংশ ভোট।

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের