বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু ১ শিশুর। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বহু যাত্রী। পুরুলিয়ার জামশেদপুর ১৮নম্বর জাতীয় সড়কে কালী মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাসটি পুরুলিয়া থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল। সেই সময় সময় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনাটি ঘটার পরেই ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত দেয়। খবর দেওয়া হয় থানাতেও। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরাও দ্রুত উদ্ধার কাজে নামে।

আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই আহতদের নিয়ে আসার পরে এক শিশুকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। বাকি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। বাসের চালকেরও আঘাত লেগেছে। ট্রেলারের চালকেরও খোঁজ চলছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল। মদ্যপ অবস্থায় চালকরা ছিল কিনা সবটাই জানার চেষ্টা চলছে।

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই