১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র! প্রথম পাতায় মোদি-শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর পর সিপিএমের প্রভাতী মুখপত্র রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল। শনিবার (৯ মে) ব্রিগেডে বিজেপির মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজ্ঞাপন দেখা গেল বামেদের এই দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায়। প্রথম পাতায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই অভিযোগ ছিল, রাজনৈতিক প্রতিহিংসা বশত সিপিএমের মুখপত্রের সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটের পক্ষ থেকে বারংবার একে ‘আর্থিক অবরোধ’ বলে অভিহিত করা হয়েছে। তবে আজ নব্য সরকারের শপথের দিনেই সেই প্রথা ভাঙল। বিজেপি নেতৃত্বাধীন নতুন প্রশাসন বুঝিয়ে দিল, সংবাদপত্রের আদর্শ যাই হোক না কেন, সরকারি তথ্য পৌঁছবে সব জায়গাতেই।

২০১৪ সালে দলীয় মুখপত্রে রাজ্য সরকারি বিজ্ঞাপন না-পাওয়ার অভিযোগ জানিয়ে সিপিএম কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, প্রত্যেক সংবাদপত্রের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সমান হওয়া উচিত। কোনও রাজনৈতিক দলের মুখপত্র যদি সংবাদপত্রের আইন মেনে কাজ করে, তবে তাকে সংবাদপত্র হিসাবেই দেখা উচিত। আদালত সেই সময় এই মামলায় নির্দিষ্ট কোনও নির্দেশ দেয়নি। কিন্তু সিপিএমের অভিযোগ, তার পরেও তাদের মুখপত্র রাজ্য সরকারের বিজ্ঞাপন পায়নি। তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তারা রাজ্য সরকারের কাছ থেকে বিজ্ঞাপন পেল। আদর্শগতভাবে নতুন সরকারের চরম বিরোধী হলেও, গণতান্ত্রিক কাঠামোতে সংবাদপত্রের প্রাপ্য অধিকার ফিরে পাওয়াকে বড় জয় হিসেবে দেখছেন বাম নেতৃত্ব।

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ