মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

Share:

নিজস্ব প্রতিনিধি:  বৃহস্পতিবার (৭ মে) লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)-এর খেলা চলাকালীন মাঠের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। ক্রুনাল পাণ্ড্যে এবং নিকোলাস পুরানের মধ্যে একটি উত্তপ্ত বাক্যবিনিময় খবর শিরোনামে আসে। ম্যাচটির পর আরও একটি ভিডিও ভাইরাল হয় যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।  সেই ভিডিওতে লখনউের ব্যাটসম্যান নিকোলাস পুরানকে বেঙ্গালুরুর অলরাউন্ডার ক্রুনাল পাণ্ড্যের কলার ধরতে দেখা যায়।  তার কয়েক সেকেন্ড পরেই লখনউয়ের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার সেখানে  যান  এবং দুই খেলোয়াড়ের  সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায়।  কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান?  তা নিয়ে শুরু হয় প্রবল চর্চা। কি ঘটেছিল সেদিন সামনে এল আসল সত্য। 

  দুই খেলোয়াড়ের মধ্যে রড় কোনো বচসা হয়েছিল কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে বিতর্ক শুরু হয়। তবে, এখন দুই খেলোয়াড়ই  প্রকাশ্যে আসল সত্য জানিয়েছেন। ক্রুনাল   ইনস্টাগ্রামে একটি পোস্ট শোয়ার করে বিষয়টির নিষ্পত্তি করেছেন। তিনি নিকোলাসের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “কোনো দ্বন্দ্ব নয়, শুধু ভালোবাসা। আমার ভাই নিকোলাস পুরানকে ১০০টি আইপিএল ম্যাচ পূর্ণ করার জন্য অভিনন্দন। তোমার জন্য গর্বিত ভাই, সামনে আরও অনেক কিছু করার আছে। যাইহোক, ওই বাউন্সারটা কেমন ছিল?” নিকোস পুরানও কমেন্ট সেকশনে প্রতিক্রিয়া জানিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, দুজনের মধ্যে কোনো বিবাদ নেই। তিনি মন্তব্য করে লিখেছেন, “বন্ধুরা, এখানে শুধুই ভালোবাসা। আমার অন্যতম সেরা বন্ধুদের একজন।” 

 

View this post on Instagram

 

A post shared by Krunal Himanshu Pandya (@krunalpandya_official)

 উল্লেখ্য,  পুরো ঘটনাটির সূত্রপাত হয় যখন নিকোলাস পুরান ব্যাট করতে নামেন। ক্রুনাল তাঁকে পরপর দুটি বাউন্সার দেন। দ্বিতীয় বাউন্সারে পুরান একটি রান নেন এবং তারপর দুই খেলোয়াড়কে কথা বলতে দেখা যায়। ক্যামেরায় সেই সময় দুজনকেই বেশ গম্ভীর দেখাচ্ছিল, যা দেখে ভক্তরা অনুমান করতে শুরু করেন যে মাঠে কোনো উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে তেমনটা কিছুই হয়নি বলে জানিয়েছেন দুই খেলোয়াড়।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ক্রুনাল পাণ্ড্যে এবং নিকোলাস পুরান ২০২৩ ও ২০২৪ আইপিএল মৌসুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে একসঙ্গে খেলেছেন। দুজনকে ভালো বন্ধু হিসেবে সকলে চেনেন এবং মাঠের খুনসুটি ছিল সেই বন্ধুত্বেরই প্রতিফলন। 

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ