Loading live market data...
Loading active stocks...
Connecting...

গাজোলে দুর্ঘটনার কবলে কনেযাত্রীর গাড়ি, মৃত্যু ১ জনের আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজোল : আনন্দের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে বিষাদে। বিয়েবাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি কনেযাত্রীর গাড়ি। বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জনের। জখম হয়েছেন আরও ৫ জন। তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে।

সূত্রের খবর, রবিবার রাতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ৪ চাকার স্করপিওটি। গাড়িতে ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। আচমকাই গাড়িটির উল্টোদিক থেকে একটি বেসরকারি বাস চলে আসে। কনেযাত্রীর গাড়িটি পাশ কাটাতে চেয়েও পারেনি। নিয়ন্ত্রণ রাখতে গিয়ে সোজাসুজি বেসরকারি বাসটির সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় স্করপিওর সামনের অংশ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে দরজা খুলে ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। সেখানে নিয়ে যাওয়ার পরেই ১ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। বাকি ৫ জনের আঘাত লেগেছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁদের। 

আরও পড়ুন- বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গাজল থানার পুলিশ। গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাসটির খোঁজ শুরু হয়েছে। গাড়িটি ও বাসের গতিবেগ কত ছিল সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজের দিকেও নজর রাখা হয়েছে। বাসটি কোনদিক থেকে কীভাবে আসছিল সেদিকে নজর রেখেছে পুলিশ।

অন্যদিকে, বোলপুরে কনেযাত্রী বোঝা বাসের সঙ্গে ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন অন্তত আট জন যাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটে বোলপুরের লজ মোড় এলাকার প্রভাত সরণী রাস্তায়। 

জগদ্দল পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

‘আমার স্বামী একাই লড়ল, আমি কোণায় বসে কাঁদছিলাম’, বাড়িতে চোরের খপ্পরে সোহা-কুণাল

‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু