Loading live market data...
Loading active stocks...
Connecting...

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনার বলি এক বৃদ্ধা। লরির ধাক্কায় পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে লালমণি মিশ্রের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার বেলুড় থানার অন্তর্গত রামলোচন সাহা রোডে।

জানা গিয়েছে, সোমবার সাতসকালে বেলুড়ে থানা এলাকায় একটি লরি আচমকাই ধাক্কা মারে একটি পাঁচিলে। সেই সময় ঘর থেকে বেরিয়ে পাঁচিলের পাশেই ছিলেন বছর ৬৪-র বৃদ্ধা লালমনি মিশ্র। লরিটি ধাক্কা মারার পরেই পাঁচিলটি ভেঙে পড়ে। সেই সময় ভাঙা পাঁচিলের নিচে চাপা পড়েন ওই বৃদ্ধা। গোঙানির আোয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই দেখেন ভাঙা পাঁচিলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে।

খবর পেয়েই ঘটনাস্থলে  পৌঁছেছে পুলিশ। পাঁচিলে ধাক্কা মেরেই লরি নিয়ে চম্পট দিয়েছে চালক। এলাকার সিসিটিভি দেখে লরিটির খোঁজ শুরু হয়েছে। লরিটির গতিবেগ কেমন ছিল, বৃদ্ধা কী করছিলেন সবটাি জানার চেষ্টা করছে পুলিশ। 

মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডায় কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ

বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন

ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য

জগদ্দলে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী