‘‌সমালোচনার সুযোগ দেব না, ভরসা রাখুন’‌, নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানে মোট ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। আর ছিলেন নানা প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা, সেই সংশয় কাটিয়ে শুভেন্দু জানিয়ে দিলেন, রাজ্যবাসী আগে যে সব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন, এখনও তা পাবেন।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে বলেন, ‘‌চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। প্রচারের সময়েও আমরা বলেছি। সেটা ৩০ বছর আগের হতে পারে বা ১০ বছর আগের হতে পারে—কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। পোর্টালগুলি আপডেট করব। মোদি সরকারের চালু করা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধা পাবেন সকলে। সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। অ–ভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। এই সরকার আমিত্ত্বে বিশ্বাস করে না। সবাই একসঙ্গে কাজ করবে। সমালোচকরাও আমাদের সমালোচনা করতে পারবেন না। আপনারা তো বটেই, যে পাঁচ শতাংশ আছে তারাও পারবে না।’‌

এদিন আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে বলেও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‌আগামী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর–সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা–সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।’‌

এছাড়া এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‌নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প রাজ্যে চালু হবে। তবে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হবে না। রাজ্য সরকারের কর্মীদের ডিএ নিয়ে পরের বৈঠকে সিদ্ধান্ত হবে। ওই বৈঠকে সপ্তম বেতন কমিশন ও ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ক্যাবিনেট সুশাসন, সুরক্ষা ও ডবল ইঞ্জিন সরকারের পথে অগ্রসর হবে। এই মন্ত্রিসভা সংবিধান প্রনেতা বাবাসাহেব আম্বেদকরের ভাষায় চলবে। সমালোচনার সুযোগ দেব না, ভরসা রাখুন।’‌

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর