‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দীর্ঘ নয় বছরে পর চিন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ট্রাম্পের চিন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেজিংয়ে বৈঠকে বসেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশের প্রধান। এই বৈঠক শুরু হওয়ার আগে  ট্রাম্প চিনা প্রেসিডেন্ট  শি জিনপিংকে একজন ‘মহান নেতা’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ট্রাম্পের উদ্দেশ্যে চিনা প্রেসিডেন্ট বলেছেন তাঁদের একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়া উচিত। 

 বেজিংয়ের তিয়েনানমেন স্কোয়ারে ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন।  বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আপ্লুত। তাঁকে শি ‘বন্ধু’ বলে  সম্বোধন করায় তিনি সম্মানিত বোধ করছেন। শি’র উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, ‘আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল। বহু মানুষই জানে না যখনই কোনো অসুবিধা হতো, আমরা তার সমাধান করে নিতাম। আমি তোমাকে ফোন করতাম আর তুমি আমাকে ফোন করতে।’   ট্রাম্প আরও বলেছেন, ‘আপনি একজন অসাধারণ নেতা, মাঝে মাঝে অনেকে আমার এই কথাটা পছন্দ করে না, কিন্তু আমি তবুও বলি, কারণ এটা সত্যি  আপনার  সঙ্গে থাকাটা সম্মানের। আপনার বন্ধু হতে পারাটাও সম্মানের। আমরা একসঙ্গে এক  সুন্দর ভবিষ্যৎ গড়ব।’  

অন্যদিকে শি জিনপিং ২০২৬ সালকে চিন-মার্কিন সম্পর্কের জন্য একটি “ঐতিহাসিক  বছর” হিসেবে  চিহ্নিত করেছেন। সেই সঙ্গেই চিন-আমেরিকার সম্পর্ক নিয়েও করেছেন বিরাট বড় মন্তব্য। শি জিনপিং  বলেন, ‘আমাদের একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে পরস্পরের সঙ্গী হওয়া উচিত। আমাদের উচিত একে অপরকে সফল ও সমৃদ্ধ হতে সাহায্য করা। বর্তমান যুগে প্রধান শক্তিধর রাষ্ট্রগুলি কী ভাবে একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করতে পারে তার সঠিক পথের সন্ধান করা উচিত।’ তিনি যুক্তি দিয়ে বলেন চিন-আমেরিকার সংঘাত দুই দেশের জন্য  ক্ষতিকর হবে এবং সহযোগিতা উভয়ের জন্যই লাভজনক হবে।    

 

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা