চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, ৭০ লক্ষ টাকা বরাত–সহ একাধিক তথ্য পেল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: চন্দ্রনাথ রথ খুনে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিবিআই। যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের জেরা করেই বিপুল পরিমাণ টাকার বরাত–সহ নানা তথ্য হাতে পেল তদন্তকারীরা। শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। যাঁকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। এই ঘটনায় রাজ্য–রাজনীতিতে তুমুল আলোড়ন পড়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল চন্দ্রনাথকে। তার জন্য ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছিল শার্প শুটার বলেই তদন্তে উঠে এসেছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশ থেকে এদের গ্রেফতার করা হয়েছে। এবার তাদের থেকেই নানা তথ্য হাতে এসেছে সিবিআই অফিসারদের বলে সূত্রের খবর।

এদিকে চন্দ্রনাথ রথ খুনে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল নম্বর প্লেট বদলে গাড়ি পৌঁছে দিতে। খুনে ব্যবহার করা হয়েছিল ওই গাড়ি। মায়াঙ্ককে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেল সিবিআই। খুনে ব্যবহার নিসান মাইক্রা বারাসাত পৌঁছে দিতেই মায়াঙ্ক মিশ্রকে ১ লক্ষ টাকা বরাত দেওয়া হয়েছিল। আর সেই কাজ করেছিল মায়াঙ্ক বলে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। এই খুনের ঘটনায় মায়াঙ্ককে দফায় দফায় জেরা করা হয়েছিল। আর তাতেই সে স্বীকার করেছে গাড়ি পৌঁছে দিতে ১ লক্ষ টাকা পেয়েছিল। সিবিআইয়ের নজরে ঝাড়খণ্ডের আরও এক ব্যক্তিও আছেন। মায়াঙ্ককে জেরা করেই ওই ব্যক্তি সম্পর্কে তথ্য পেয়েছে সিবিআই। ওই ব্যক্তি মায়াঙ্ককে খুনে ব্যবহার করা নিসান মাইক্রা গাড়ি বারাসাতে পৌঁছে দিতে বরাত দিয়েছিল বলে সূত্রের খবর।

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, মায়াঙ্ক নিজে নিসান মাইক্রা চালিয়ে তা পৌঁছে দিয়েছিল। নিবেদিতা টোল প্লাজার কয়েক কিলোমিটার আগে গাড়ি থামিয়ে বদলে ফেলা হয়েছিল নম্বর প্লেট। তারপর সেখানে লাগানো হয়েছিল শিলিগুড়ির আরটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া একটি গাড়ির নম্বর। এভাবেই পুলিশের চোখে ধূলো দেওয়ার ছক কষা হয়েছিল। আর প্রমাণ যাতে কেউ না পায় তার জন্য নিবেদিতা টোল প্লাজার কাছে এসে টোল পেরোনোর আগেই ফেলে দেওয়া হয় গাড়ির আসল নম্বর প্লেট। অভিযুক্ত মায়াঙ্ককে নিয়ে একাধিক জায়গা ঘুরে তথ্য সংগ্রহ করেছে সিবিআই। সিবিআইকে মায়াঙ্ক জানিয়েছেন, তাকে বারাসত ১১ নম্বর গেট পর্যন্ত এসে গাড়ি রেখে চলে যেতে বলা হয়েছিল। তদন্তে এমনই তথ্য মিলেছে বলে সূত্রের খবর।

এছাড়া এই গোটা অপারেশন করতে মোট ৭০ লক্ষ টাকা কাজে লাগানো হয়েছিল বলে সিবিআই জানতে পেরেছে। তবে এই খুনের পিছনে মোটিভ কী ছিল?‌ সেটা অবশ্য এখনও সামনে আসেনি। তবে মায়াঙ্ক ওই গাড়ি পৌঁছে দিয়ে বারাসত থেকে একটি বাসে করে চলে যায় এয়ারপোর্ট এলাকায়। সেখানে একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খেয়ে ক‍্যাব নিয়ে চলে যায় হাওড়া স্টেশনে। তারপর সেখান থেকে ট্রেনে করে ফিরে যায়। সিবিআই জেরায় এমনই দাবি করেছে মায়াঙ্ক। টোল প্লাজায় মায়াঙ্ক অনলাইন পেমেন্ট করে টোল মিটিয়ে দিয়েছিল। ইতিমধ্যেই সিবিআই টিম মধ্যমগ্রামে এসে একাধিক জায়গা ঘুরে দেখেছে। আর তাঁদের সঙ্গে ছিল মায়াঙ্ক। আরও একটি গাড়ি তিনজনকে নিয়ে ঝাড়খণ্ড থেকে এসেছিল বলে সিবিআই জানতে পেরেছে। ওই ব্যক্তির খোঁজ চলছে যে মায়াঙ্ককে বরাত দিয়েছিল।

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ