তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর নদিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। শ্রমিকদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ স্মরজিৎ বিশ্বাসকে। অভিযুক্তের বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর পঞ্চায়েতের উত্তর হাতিশালা এলাকায়।

জানা গিয়েছে, দিকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় একটি দেশি মদ তৈরীর কারখানা সহ এলাকার একাধিক কারখানা থেকে তোলা আদায় করার অভিযোগ ওঠে স্মরজিতের বিরুদ্ধে। মদ তৈরীর কারখানায় ঠিকাদারের মাধ্যমে লেবার সাপ্লাইয়ের কাজ করত বলেও সূত্রের খবর। শ্রমিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে তোলা আদায় করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় স্মরজিৎ  বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। পাশাপাশি ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তাঁর।  

সব মিলিয়ে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তাঁর বিরেুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন স্মরজিৎ। তাঁর দাবি, রাজনৈতিক ভাবে ফাঁসানো হয়েছে। তিনি কোনও রকম তোলাবাজির সঙ্গে জড়িত নন বলেই জানিয়েছেন স্মরজিৎ বিশ্বাস। তিনি বলেছেন, তাঁকে কেন গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে কিছু বলা হয়নি। তিনি লোককে সাহায্য করেন। আগে ব্যবসা করতেন। বর্তমানে কৃষি কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনওভাবে তোলা আদায় করা হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তারপরেই কড়া অবস্থান নিল পুলিশ। 

বিচ্ছেদের জল্পনার মাঝেই চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’? কারণ জানালেন আরজে মাহভাশ

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি