রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেই বিজেপি সরকার নানা বদল ঘটাতে শুরু করেছে। তোলাবাজি বন্ধ করা থেকে শুরু করে বেআইনি পার্কিং রুখে দেওয়া হয়েছে। এমনকী বেআইনি দখলদারি এবং দোকানপাঠ উচ্ছেদ করে হাওড়া, শিয়ালদা থেকে শুরু করে একাধিক জায়গা সাফ করা হয়েছে। একইসঙ্গে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজে গতি এসেছে। এবার বড় পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যের জাতীয় সড়ক শাখার অংশ তুলে দেওয়া হল জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরের হাতে থাকা সাতটি জাতীয় সড়ক। এই বিষয়ে দীর্ঘদিন ধরে প্রস্তাব পড়ে ছিল বলে অভিযোগ। সেগুলি কিছুতেই এগেচ্ছিল না। জাতীয় সড়ক মন্ত্রক এই নিয়ে আবেদন জানালেও আগের সরকার বিষয়টি ফেলে রেখেছিল বলে অভিযোগ উঠেছে। আর তার জেরে সড়কগুলির উন্নয়নমূলক কাজ করা যাচ্ছিল না। তবে এবার এই জাতীয় সড়কগুলি কেন্দ্রীয় সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। তার ফলে কাজে আর কোনও বাধা রইল না। উন্নয়নে বিলম্ব হবে না বলেই মনে করা হচ্ছে।

এই জাতীয় সড়কগুলির উন্নয়নমূলক কাজ শেষ হলে বিরাট দিগন্ত খুলে যাবে। যেমন—সিকিম, ভুটান, বাংলাদেশের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হবে। যা এতদিন থমকে ছিল। আবার মালদা ও মুর্শিদাবাদের উপর দিয়ে যাওয়া বিহার– বাংলা করিডরের উন্নয়নও এই অনুমোদনের অপেক্ষাতেই আটকে ছিল। তবে এবার আর কোনও বাধা রইল না বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে ছাড়পত্র দিতেই সমস্ত বাধার অবসান ঘটল। এটাকেই মাস্টারস্ট্রোক হিসাবে দেখা হচ্ছে।

বিহার–পশ্চিমবঙ্গ সীমান্ত গাজোল রুটের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ, বিহার–পশ্চিমবঙ্গ সীমান্ত ফরাক্কা রুটের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ, সেবক আর্মি ক্যান্টনমেন্ট–করোনেশন ব্রিজ কালিম্পং পশ্চিমবঙ্গ–সিকিম সীমান্ত পর্যন্ত ৬৬ কিমি রাস্তা, জঙ্গিপুর–ওমরপুর–কৃষ্ণনগর–বনগাঁ–বসিরহাট (ঘোজাডাঙা) পর্যন্ত ৩২৯.৬ কিমি রাস্তা, হাসিমারা–জয়গাঁও হয়ে ভারত–ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি–ময়নাগুড়ি–চ্যাংরাবান্ধা হয়ে ভারত–বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং শিলিগুড়ি–কার্শিয়াং–দার্জিলিং সম্পূর্ণ অংশ ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, চেন্নাইয়ের ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…