‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে আজ সোমবার (১৮ মে)। প্রথম বৈঠকের মতো দ্বিতীয় বৈঠকেও একাধিক বিষয়ে আলোচনা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের আগে সোমবার সকালে একগুচ্ছ বিষয় নিয়ে কথা বলেছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তার মধ্যে অন্যতম বিষয় বকেয়া মহার্ঘ্য ভাতা ও সপ্তম পে কমিশন।

সোমবার তিনি বলেছেন, বকেয়া মহার্ঘ্য ভাতা সহ সপ্তম পে কমিশন রূপায়ণ করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। টাকা পয়সার টান থাকলেও সময় নিয়ে কাজ সম্পন্ন হবে। গত সোমবারের মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তের মধ্যে বেশ কিছু বিষয় ইতিমধ্যে রূপায়িত হতে শুরু করেছে। বাকি বিষয়গুলো নিয়ে আজ সোমবার (১৮ মে) চর্চা হবে। মানুষ খুব তাড়াতাড়ি সেই রূপায়ণ দেখতে পারবেন।

চাকরির ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা নিয়ে তিনি বলেছেন, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মন্ত্রিসভার পূর্ণাঙ্গ গঠন হলে এই সকল কাজগুলো আরও দ্রুতগতিতে সম্পন্ন হবে। মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হবে। সীমান্তে জমি হস্তান্তর নিয়ে গত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেইমতো জমিবাছাই ও মাপার কাজও শুরু হয়েছে। হস্তান্তর প্রক্রিয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

রেলের জমিতে জবরদখল নিয়ে তিনি বলেছেন, যে সকল জমি জবরদখল করা হয়েছে, সেগুলো পরপর খালি করা হচ্ছে। যোগি রাজ্যের মডেল ফলো করা হচ্ছে। বিরোধীরা ভোগী রাজ্য চালানোর কথা ভেবেছিল। স্টেশনগুলো ভয়ানকভাবে জবরদখল হয়ে গিয়েছিল। মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছিল। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে প্রশাসনকে ফাঁদে ফেলার চক্রান্ত থেকে বিরত থাকার কথা বলেছেন তিনি। পুলিশকে কাজ করতে দেওয়া প্রয়োজন। যেখানে যেখানে পাথর ছোড়া হয়েছে, সেখানে ব্যবস্থা নিয়ে পুলিশ। যাঁরা এই ধরনের ঘটনাকে মদত দেয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আগে ভিআইপিদের নিরাপত্তার জন্য পুলিশ থাকত। যারফলে রাস্তায় কাজের সময় পুলিশকে পাওয়া যেত না। এখন থেকে সেই নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ নিজের কাজ করবে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা