ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে কদিন আগেই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ তাঁকে গ্রেফতার করেছে। আর আজ, সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। ইডি সূত্রে খবর, এই দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন এবং বিস্ফোরক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেই তথ্যের ভিত্তিতেই আজ আবার পাঁচু রায়কে তলব করা হয়েছে।

সুজিত বসুর দেওয়া তথ্য কতটা সত্য তা যাচাই করতেই পাঁচু রায়কে ডেকে আনা হয়েছে। প্রাক্তন দমকলমন্ত্রীর মুখোমুখি পাঁচু রায়কে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। সুজিত বসুকে জেরা করে যে তথ্য মিলেছে সেটার সত্যতা খতিয়ে দেখা হবে। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে যখন এই পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছিল, তখন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পাঁচু রায়। আর আগেও তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে এবার সুজিত বসুর বয়ানের সূত্র ধরে পাঁচু রায়কে আরও বিশদে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসাররা।

ইডি সূত্রে খবর, আজ প্রথমেই পাঁচু রায়কে এককভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বয়ান রেকর্ড করার পর, সেটা সুজিত বসুর দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। দু’‌জনের বয়ানে কোনওরকম অসঙ্গতি বা ধোঁয়াশা ধরা পড়লে তখনই দু’‌জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার ব্যবস্থা করা হবে। সপ্তাহের শুরুতেই পুরসভার দুর্নীতি মামলায় ইডির এই জোড়া ফলায় জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই পুরসভার দুর্নীতি নিয়ে পাঁচু রায় বহু তথ্য জানেন বলে অফিসারদের দাবি। আর তাই তাঁকে আজ ডেকে পাঠানো হয়েছে।

তাছাড়া একাধিক পুরসভায় নানা ক্ষেত্রে বিপুল সংখ্যায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। যা নিয়ে তদন্ত করছে ইডি। এই তদন্ত করেই সুজিত বসুকে গ্রেফতার করা হয়। ৮ কোটি টাকা সুজিত বসুর ছেলের হোটেলের অ্যাকাউন্টে আসা নিয়ে কোনও উপযুক্ত প্রমাণ দিতে পারেননি প্রাক্তন মন্ত্রী বলে অভিযোগ। পুরসভা নিয়োগ দুর্নীতির সময় অভিযোগ উঠেছিল, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। তিনি অনেক তথ্য জানেন। সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে জেরা করে নতুন তথ্য পাওয়ার পরেই আজকে আবারও তলব করা হয়েছে পাঁচু রায়কে।

শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী ও শ্বশুর

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের