রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দিল মন্ত্রিসভা। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনেরও সিদ্ধান্ত। তবে ডিএ নিয়ে আলোচনা হয়নি ক্যাবিনেটে। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক সোমবার বসেছিল নবান্নে। সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Minister Agnimitra Paul) বলেন,অন্নপূর্ণা যোজনার নীতিগত প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। এর পাশাপাশি সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।স্থানীয়  অথবা দূরপাল্লার সরকারি বাসে মহিলারা বিনা পয়সায় যাতায়াত করতে পারবেন।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক ও সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ প্রদত্ত ধর্মীয় সহায়তা মূল্য জুন মাসে দিলেও জুলাই মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে।পুরোহিত, মোয়াজ্জেম ও ইমাম ভাতা জুলাই মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। যারা লক্ষীর ভাণ্ডার পেতেন তাদের নামই অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হবে। উপভোক্তাদের একাউন্টে সরাসরি টাকা চলে যাবে পয়লা জুন। ৩০০০ টাকা সহায়তা মূল্য একাউন্টে যাবে। যারা এতদিন লক্ষীর ভান্ডার পাননি তাদের অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধা দিতে একটি protal চালু করা হচ্ছে শীঘ্রই । ক্যাবিনেট বৈঠকের শেষে নবান্ন তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি আরো বলেন,যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও অন্নপূর্ণার ভান্ডার পাবেন। ১জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পের অনুমোদন। ১৫ দিন অন্তর ক্যাবিনেট বৈঠক বসবে বলে প্রস্তাব আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার সদস্যরা সেই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে জানান রাজ্যের পুর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু