সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা, খুশিতে মগরা বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সব সরকারি কর্মীদের জন্য সুখবর। অবশেষে রাজ্যে চালু হচ্ছে সপ্তম পে কমিশন। খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে। খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে রাজ্যের সরকারি কর্মী মহলে। আনন্দে বিজেপির পক্ষ থেকে লাড্ডু বিলি করা হয় মগরা বিডিও অফিসে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সন্দীপ সাধুখাঁ বিজেপি কর্মীদের নিয়ে মগরা বিডিও অফিসে কর্মচারীদের লাড্ডু বিলি করেন।

সন্দীপ সাধুখাঁ বলেন, মগরা বিডিও অফিস আমাদের কাছাকাছির মধ্যে সবথেকে বেশি সরকারি কর্মচারীরা এখানে কাজ করেন। বিজেপি সরকার মানে ঠিকঠাক কাজ, ঠিকঠাক পরিষেবা। এই বিষয়ে বিডিও অফিসের কর্মীরা জানান, এই পে-কমিশন আমাদের পাওনা ছিল। নতুন রাজ্য সরকার সেটা বুঝেছেন এবং পে-কমিশন দিয়েছেন। আমাদের বলতে হয়নি। আগের সরকার এটা নিয়ে ভাবেনি। আমরা কাজ করবো তার বিনিময়ে সরকারি বেতন নেব।

আজ, সোমবার (১৮ মে) নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সব সিদ্ধান্তের ব্যাপারে জানান। তিনি বলেন, ‘রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।’ তবে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রিসভা। সপ্তম পে কমিশন গঠনের ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোয় ব্যাপক পরিবর্তন হবে। লাফিয়ে বাড়বে বেতনের পরিমাণ।

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার

মুর্শিদাবাদে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, গাছ ভেঙে লণ্ডভণ্ড জিয়াগঞ্জ

শিলিগুড়ির নতুন বর্ধমান রোডের ফ্লাইওভার প্রস্তুত, উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী

নিখুঁত হাতে শাড়ির আঁচলে ‘জয় শ্রী রাম’ ফুটিয়ে তুললেন রানাঘাটের বিজন বিশ্বাস

বলপূর্বক চুম্বনের চেষ্টা! দেবালয়কে আইনি নোটিস ধরালেন অঙ্কিতা, কী ঘটেছিল সেই রাতে?

রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন BJP কর্মীরা

শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা, খুশিতে মগরা বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ