আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করতে হবে। আজ, মঙ্গলবার (১৯ মে) এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা ওঠে। তারপরেই এই মামলায় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, আরজি কর হাসপাতালের অকুস্থলকে দ্রুত সিল করতে হবে। শুধু সেমিনার রুম নয়, অভয়ার ঘটনার সঙ্গে যুক্ত সকল জায়গাই সিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

রাজ্যে পালাবদলের পরেই খুলেছে আরজি করে ধর্ষণ ও খুন সংক্রান্ত ফাইল। ইতিমধ্যেই এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে, তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই আর জি কর সংক্রান্ত মামলা নিয়ে আজ, মঙ্গলবার (১৯ মে) কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। এদিন আদালতের পক্ষ থেকে সিবিআই পক্ষের আইনজীবীকে প্রশ্ন করা হয়েছে, ‘তাঁরা তদন্তভার নেওয়ার পরে কোন কোন জায়গা সিল করা হয়েছিল?’ এই প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, শুধু সেমিনার হল সিল করা হয়েছিল। সেমিনার হলের পাশের ঘরের কথাও শুনানির সময়ে উঠে এসেছে। পরিবারের পক্ষ থেকে বার বার এই ঘরের কথা বলা হয়েছিল। কিন্তু ঘরটি সেই সময় সিল করা হয়নি। এবার অভয়ার ঘটনার সঙ্গে যুক্ত সব জায়গা সিল করার নির্দেশ দিয়েছে আদালত। 

২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বার বার নারী নিরাপত্তা ও সুরক্ষার কথা বলেছে। ক্ষমতায় এসে এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিল। সেই মতো খুলেছে অভয়ার ফাইল। 

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার

‘পোলিং এজেন্ট পাবে না বলে পালিয়েছে’, পুনর্নির্বাচনে জাহাঙ্গিরের নাম প্রত্যাহার নিয়ে মন্তব্য শুভেন্দুর

২৫ বছর ধরে বিনামূল্যে বিদ্যুৎ, PM Surya Ghar প্রকল্পে সরকার দিচ্ছে বিপুল ভর্তুকি!

বিয়ের প্রস্তাব নাকচ, পাঞ্জাবি গায়িকাকে অপহরণ করে খুন, খাল থেকে উদ্ধার দেহ

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

মাদক ইনজেকশন দিয়ে গণধর্ষণ! অপহরণের ১৬ দিন পর উদ্ধার NEET পড়ুয়া

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা