ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দুই প্রধান শত্রু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম পাঁচ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় ৫৬১ কোটি টাকা) ঘোষণা করতে চলেছে ইরান সরকার। দেশটির সংসদ বা মজলিসে এই লক্ষ্যে ‘ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শিরোনামে একটি নতুন বিল পাসের প্রস্তুতি চলছে। ওই বিলেই ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার জন্য পুরস্কারমূল্য ঘোষণা করা হচ্ছে। তাতে মার্কিন ও ইজরায়েলি শীর্ষ নেতাদের হত্যাকারীকে ৫ কোটি ইউরো বা প্রায় ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়ার আইনি বৈধতা দেওয়া হবে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইজরায়েল ও আমেরিকা একযোগে ইরানের উপর হামলা চালিয়েছিল। তখন থেকেই অশান্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হলেও যেকোনও মুহূর্তে শুরু হতে পারে সংঘর্ষ। এই আবহেই ইরান এই ঘোষণা করেছে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ওয়ার এবং  ব্রিটেনের  দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে। জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে  আমেরিকা ও ইজরায়েলি যৌথ বাহিনীর চালানো হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ  খামেইনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই বিলটি আনা হচ্ছে।  

আরও পড়ুন: কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশমন্ত্রকের নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই বিলটির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। ইরান ওয়ারের প্রতিবেদন অনুযায়ী, ইব্রাহিম আজিজি জানিয়েছেন যে সর্বোচ্চ নেতা খামেইনিকে হত্যাকাণ্ডে সরাসরি ভূমিকা রাখার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে  লক্ষ্যবস্তু করা উচিত।   

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

‘পরকীয়ার গল্প আর না’, ধারাবাহিকের কন্টেন্ট বাড়ানো নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা

জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমন, বিশ্রামে বুমরাহ

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭