সরকারি আইনজীবীদের নতুন প্যানেল ঘোষণা, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে কে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে নতুন প্যানেল পেশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল করা হয়েছে রাজদীপ মজুমদারকে। সরকারি আইনজীবী হলেন কল্লোল মণ্ডল। সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল হলেন নীলাঞ্জন ভট্টাচার্য। রাজদীপ মজুমদার কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট। তিনি এখন কলকাতা হাইকোর্টে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ, বুধবার নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার তাঁকে এই পদে নিযুক্ত করেছে।

আইনজীবী রাজদীপ মজুমদার আগে কলকাতা হাইকোর্টে ডেপুটি সলিসিটর জেনারেল হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে আইনজীবী দিব্যেন্দু নারায়ণকে সরকারি কৌঁসুলি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আজই এই নিয়োগগুলি কার্যকর হবে। কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবীদের প্যানেলে বড় রদবদল অবশ্যই তাৎপর্যপূর্ণ। নতুন সরকার গঠনের পর এবার রাজ্যের আইনি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। দীর্ঘদিন ধরে আইনি ক্ষেত্রে অভিজ্ঞ রাজদীপ মজুমদারের এই নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। কলকাতা হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁর আইনি দক্ষতা আগেই সামনে এসেছিল।

পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ করা হয়েছে কল্লোল মণ্ডলকে। ফৌজদারি মামলায় তাঁর অভিজ্ঞতা এবং আদালতে দক্ষ সওয়ালের জন্য তিনি পরিচিত। সরকার পরিবর্তনের পর প্রশাসনিক নানা স্তরে রদবদল দেখা গিয়েছে। এবার আইনি ক্ষেত্রেও নতুন প্যানেল গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ সরকারের নীতি ও অবস্থান আদালতে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে সরকারি আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীদের বেছে নিয়ে নতুন টিম তৈরি করা হয়েছে।

এছাড়া কলকাতা হাইকোর্টে এখন একাধিক গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, আর্থিক অনিয়ম, প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত মামলা থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা মামলা, আরজি কর মামলা এবং নানা জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রত্যেকদিনই আদালতে শুনানি চলছে। এই পরিস্থিতিতে শক্তিশালী ও দক্ষ আইনজীবী প্যানেল গঠন সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নতুন প্যানেল সেই দিক থেকেই বড় পদক্ষেপ।

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর