প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী তথা তৃণমূল নেতা গ্রেফতার। সূত্রের খবর, কিশোর হালদার নামের এক প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা অমিত চক্রবর্তী ওরফে ননীকে। বাগুইহাটি থানার পুলিশ গতকাল, মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। আজ, বুধবার অমিতকে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের জন্য হেফাজতে চাওয়া হবে বলে সূত্রের খবর। 

আরও পডুন: সরকারি আইনজীবীদের নতুন প্যানেল ঘোষণা, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে কে?‌

বছর দুই আগে বাগুইহাটির তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রোমোটার কিশোর হালদারকে মারধরের অভিযোগ ওঠে। থানায় মামলাও দায়ের হয়। বেশ কিছুদিন নিরুদ্দেশ থাকার পর থানায় আত্মসমর্পণ করে তৃণমূল কাউন্সিলর। আদালতে গিয়ে নেন আগাম জামিন। অভিযোগ, তারপরেই ওই প্রোমোটারের উপর নানারকম নির্যাতন চালায় সমরেশ চক্রবর্তী। প্রোমোটারের দায়ের করা মামলা মিথ্যে প্রমাণ করতেও মরিয়া হয়ে ওঠে সমরেশ। সেই মামলাতেই নাম জড়িয়েছিল দেবরাজের ছায়াসঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননীর। গত শুক্রবার সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই ওই একই মামলায় গতকাল, মঙ্গলবার বাগুইহাটি থানার হাতে গ্রেফতার হয়েছে অমিত চক্রবর্তী। 

অপরদিকে ২০২১-এর ভোট পরবর্তী মামলায় বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গতকাল, মঙ্গলবার রাতেই তার আটকের খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে ইডি নাকি পুলিশ না সিবিআই কারা আটক করেছে দেবরাজকে এই বিষয়ে কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত। 

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?