রাত পোহালেই কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি, রাজ্য সরকারও খুলেছে ফাইল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের মামলায় ঘটনাস্থল সিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর উচ্চ ন্যায়ালয় জানিয়েছে, পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে। এবার রাত পোহালেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি হবে। গত মঙ্গলবার আরজি কর মামলা থেকে সরে দাঁড়িয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তারপর একসপ্তাহ পর মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তদন্ত চলাকালীন আরজি করের সেমিনার হল আগেই সিল করেছিল সিবিআই। এবার সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় কেন পুনরায় সিবিআই তদন্তের প্রয়োজন?‌ তাও বিবেচনা করবে কলকাতা হাইকোর্ট।

এদিকে কদিন আগেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই খুলেছে আরজি কর মামলার ফাইল। সাসপেন্ড করা হয়েছে ৩ আইপিএস অফিসার—বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে। ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের খুন–ধর্ষণ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য–রাজনীতি। তারপরে সামনে আসে, সেমিনার হলের এক ভাইরাল ভিডিও! যেখানে অনেককে উপস্থিত থাকতে দেখা যায়। এই আবহে এবার আরজি কর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার।

অন্যদিকে আগের শুনানিতে নির্যাতিতার পরিবার দাবি করেন, সেমিনার হলের পাশেই সন্দীপ ঘোষের চেম্বার আছে। সেটিকে সিল করা হয়নি। তখনই ডিভিশন বেঞ্চ সেটিকেও সিল করার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, দ্রুত ঘটনাস্থল সিল করুক সিবিআই। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। আগামীতে এই মামলা কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।

এছাড়া অভয়ার পরিবারের পক্ষ থেকে ৩৮টি প্রশ্ন তুলে মামলা করা হয়েছে। আগামীকাল সেগুলির বিবেচনা করা হবে। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি আছে। ওই দিন সীমা পাহুজাকে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে নির্বাচনী প্রচারে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় ফিরলে আরজি কর কাণ্ডে পুনরায় সিবিআই তদন্ত শুরু করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে এই কথা বলেছিলেন। ক্ষমতায় এসে তা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য। দু’‌দিন আগে মন্ত্রিসভার বৈঠকের পরে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের তদন্তের কমিশন গঠন করেছে রাজ্য সরকার।

সরকারি হাসপাতালের নিরাপত্তায় নির্দেশিকা জারি লালবাজারের, সম্পত্তি নষ্টে জেল–জরিমানা

চন্দ্রনাথ খুনে দেবরাজ যুক্ত থাকতে পারে, দাবি অর্জুনের

অ্যালার্জিতে নাজেহাল, চিকিৎসকদের তৎপরতায় প্রাণরক্ষা BSF অফিসারের

বাম জমানার বিতর্কিত রেল প্রকল্প বন্ধ করে দিল কেরলমের কংগ্রেস সরকার

নিজেদের জীবন বাঁচাতে সন্তান বিক্রি করছেন অসহায় আফগান বাবারা

ফোনে প্রাণনাশের হুমকি, সোহম চক্রবর্তীর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

‘গরু’ নিয়ে মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে FIR

একবার প্রতারণা করলে কি ক্ষমা করা যায়, রাকুল প্রীত সিংয়ের মন্তব্য ঘিরে নতুন আলোচনা

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

‘সংকল্পপত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি একবছরের মধ্যেই পূরণ হবে’, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জোর ধাক্কা শুভমনদের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীন ঘোষকে তলব ইডির